AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim Resigns: নেতাজির অসম্পূর্ণ ‘স্বপ্ন’ পূরণের ইচ্ছা ছিল ফিরহাদের, যা করতে পারলেন না… কোন ‘স্বপ্ন’, শেষদিনে জানালেন নিজেই

Firhad Hakim Resignation: লালবাড়িতে অবসান হল এক অধ্যায়ের। সাংবাদিক বৈঠকও করলেন। কোন কোন কাজ করেছেন, তার একটা তালিকা তুলে ধরেন। আর যা করতে পারলেন না, সেটাও বললেন। আর সেটা বলতে গিয়েই তুলে আনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। নেতাজির এক অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারলেন না। 

Firhad Hakim Resigns: নেতাজির অসম্পূর্ণ 'স্বপ্ন' পূরণের ইচ্ছা ছিল ফিরহাদের, যা করতে পারলেন না... কোন 'স্বপ্ন', শেষদিনে জানালেন নিজেই
ফিরহাদ হাকিম Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2026 | 5:47 PM
Share

কলকাতা: ২০১৮ কাট টু ২০২৬! মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। চেয়ারপার্সন মালা রায়ের কাছে জমা দিলেন ইস্তফাপত্র। লালবাড়িতে অবসান হল এক অধ্যায়ের। সাংবাদিক বৈঠকও করলেন। কোন কোন কাজ করেছেন, তার একটা তালিকা তুলে ধরেন। আর যা করতে পারলেন না, সেটাও বললেন। আর সেটা বলতে গিয়েই তুলে আনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। নেতাজির এক অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারলেন না।

ইস্তফা দেওয়ার পর সাংবাদিক বৈঠকের শুরু থেকেই বারবার ফিরহাদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ড. বিধানচন্দ্র রায়ের কথা উল্লেখ করেছেন। বুঝিয়েছেন, কীভাবে তিনি এই চেয়ারে বসে ধন্য। ফিরহাদ বলেন, একটা স্বপ্ন ছিল নেতাজি, যেটা পূরণ করে তাঁকে শ্রদ্ধা জানানোর খুব ইচ্ছা ছিল তাঁর, যেটা করতে পারলেন না। সেটা কী? সেই প্রসঙ্গেই বলেন, “আমার এক সাংবাদিক বন্ধু টিভিতে ঘটনাটা বলছিলেন।  যখন নেতাজি মেয়র ছিলেন, সে সময়ে একবার ঠনঠনিয়াতে খুব জল জমেছিল, গামবুট করে এখান থেকে হাঁটতে হাঁটতে নেতাজি ঠনঠনিয়ায় গিয়েছিলেন। কোমর পর্যন্ত জল ছিল। সেই জল আজও জমে।”

ফিরহাদ বলেন, “আমি সেখানে ঋষিকেশ পার্কে ড্রেনেজ পাম্পিং স্টেশন করছিলাম, আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছিলাম, কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু উদ্বোধন করতে পারলাম না।” আর এই কথা বলতে গিয়েই ফিরহাদ বলেন, “নিশ্চিতভাবে সে কাজ শেষ হবে। নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন, যে ঠনঠনিয়াতে আর জল জমবে না, সেটা হবে। কিন্তু আমি আর এখানে থাকলাম না।”

ফিরহাদ জানান, ইএম বাইপাসে, ঢালাই ব্রিজের কাছে, খিদিরপুর, গল্ফগ্রিন, কবিতীর্থে পাম্পিং স্টেশনের কাজ চলছে। সে কাজ মাঝপথে রয়েছে। ফিরহাদের কথায়, যে দায়িত্ব নেবে, নিশ্চিতভাবে সে কাজ সম্পন্ন করবে।

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী