AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Independence day 2026: স্কুল নয় কলেজ পড়ুয়াদের দিয়ে স্বাধীনতা দিবসের প্যারেড করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

অপরদিকে, ১৬ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস পালিত হবে। ওইদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ও আনুষ্ঠানিক সূচনা হবে। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যাঁরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা র আওতায় আসবেন না, তাঁদের ওই দিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Independence day 2026: স্কুল নয় কলেজ পড়ুয়াদের দিয়ে স্বাধীনতা দিবসের প্যারেড করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 28, 2026 | 10:17 PM
Share

কলকাতা: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেড করানো যাবে না কোনও স্কুল পড়ুয়াদের। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvednu Adhikari)। তবে, স্কুল পড়ুয়ারা প্যারেড না করলেও অংশ নিতে পারবেন কলেজ পড়ুয়ারা। তাঁদের দিয়েই আগামী ১৫ অগস্টের প্যারেড করানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার নবান্নে বৈঠক হয়েছিল। তথ্য সংস্কৃতি দফতরকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, স্কুল পড়ুয়ারা অনুষ্ঠান দেখতে আসতে পারে। কিন্তু অংশগ্রহণ করানোর প্রয়োজন নেই। অনুষ্ঠানও এক ঘণ্টার বেশি করতে হবে না। তাঁর বক্তব্য, বৃষ্টির দিনে ভিজে ভিজে অনুষ্ঠান করলে শিশুরা অসুস্থ হয়ে পড়বে। এটা একেবারেই কাম্য নয়।

প্রসঙ্গত, গত বছর রেড-রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বৃষ্টিতে ভিজে গিয়ে অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। তার আগে প্র্যাকটিসের সময় গরমের অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাই এবার এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

অপরদিকে, ১৬ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস পালিত হবে। ওইদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ও আনুষ্ঠানিক সূচনা হবে। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যাঁরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার আওতায় আসবেন না, তাঁদের ওই দিন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য সরকারের সব পরিষেবা যাতে সাধারণ মানুষ সুষ্ঠ ভাবে পেতে পারেন সব দফতরকে তা নিশ্চিত করার নিদের্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী