Mamata Banerjee: ‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণির মুখে তৃণমূল নেত্রীর প্রশংসা, ‘অন্য গন্ধ’ পাচ্ছে কংগ্রেস

INDIA Bloc: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাজনক মন্তব্য করায় মণিশঙ্কর আইয়ারকে সাসপেন্ড করেছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর থেকেই মণিশঙ্কর আইয়ার কংগ্রেসের বিভিন্ন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দলগুলির প্রশংসা করে চলেছেন। এর আগে সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পিনারাই বিজয়নেরও প্রশংসা করেছিলেন। 

Mamata Banerjee: রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া, মণির মুখে তৃণমূল নেত্রীর প্রশংসা, অন্য গন্ধ পাচ্ছে কংগ্রেস
ফাইল চিত্র।Image Credit source: X

|

Feb 23, 2026 | 12:27 PM

নয়া দিল্লি: ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্য়োপাধ্যায়। এ কথা তৃণমূল নয়, বলছে কংগ্রেস। কংগ্রেসের মণি শঙ্কর আইয়ার  নিজের দলের নেতা রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের চালক আসন থেকে সরে যেতে বললেন। একইসঙ্গে বললেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোট থাকবে না।

সংবাদসংস্থা আইএএনস-কে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গ রাজনীতি ও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোটের আই, এন, ডি, এ- সব বেরিয়ে যাবে। তাঁর পাশাপাশি আরও দুই-চারজন রয়েছেন, যারা এই পদে বসতে পারেন। আমি আশা করি, রাহুল গান্ধী পদ ধরে রাখার বদলে ছোট দলগুলি যাদের এই পদ, তা সে স্ট্যালিন হোক বা মমতা দিদি, অখিলেশ, তেজস্বী বা অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাজনক মন্তব্য করায় মণিশঙ্কর আইয়ারকে সাসপেন্ড করেছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর থেকেই মণিশঙ্কর আইয়ার কংগ্রেসের বিভিন্ন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দলগুলির প্রশংসা করে চলেছেন। এর আগে সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পিনারাই বিজয়নেরও প্রশংসা করেছিলেন।

এদিকে, মণিশঙ্কর আইয়ারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই প্রশংসার পরই তীব্র সমালোচনা করা হয়েছে কংগ্রেসের তরফে। এনডিটিভি-কে কংগ্রেসের রাজ্য সাধারণ সেক্রেটারি সুমন রায় চৌধুরী বলেছেন, “একটা কথা প্রথমেই স্পষ্ট করে দিই- দীর্ঘ সময় ধরে মণিশঙ্কর আইয়ার কংগ্রেসের কাজের সঙ্গে যুক্ত নেই। বাংলা থেকে রাজ্যসভায় পাঁচটি আসন ফাঁকা হচ্ছে। প্রশ্ন জাগছে, মণিশঙ্কর আইয়ারের এই মন্তব্যের পিছনে কী কোনও কারণ রয়েছে?”

এরপরে তিনি আরও বলেন, “মণিশঙ্করজি, আপনি কি জানেন পর্দার আড়ালে বিজেপির বাহিনী হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন, যার বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়াই করছে? আমি মনে করি না, দল থেকে দূরে থেকে আপনার কংগ্রেসের কোনও সিদ্ধান্ত নিতে পারেন।”

অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “আমাদের এখন একটাই কাজ, বিজেপিকে হারিয়ে চতুর্থবার ক্ষমতায় আসা। মণিশঙ্কর আইয়ার প্রবীণ নেতা। গোটা দেশ দেখছে যে বিজেপির বিরুদ্ধে কে যুদ্ধ করছে।”