AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

L-G Manoj Sinha: সন্ত্রাসবাদী সংগঠন গুঁড়িয়ে দিতে নির্দেশ জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের

L-G Manoj Sinha: উপরাজ্যপাল বলেন, যারা সাধারণ নাগরিকের উপর হামলা চালিয়েছে, এর মূল্য তাদের চোকাতে হবে। জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর পূর্ণ স্বাধীনতা আছে বলে মন্তব্য করেন মনোজ সিনহা।

L-G Manoj Sinha: সন্ত্রাসবাদী সংগঠন গুঁড়িয়ে দিতে নির্দেশ জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের
গ্রেনেড হামলার পর এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী
| Updated on: Nov 04, 2024 | 3:56 PM
Share

শ্রীনগর: রক্তাক্ত শ্রীনগর। রবিবার বাজারে গ্রেনেড হামলায় কমপক্ষে ১২ জন জখম হয়েছেন। এর আগেও গত কয়েকদিনে একাধিকবার জঙ্গি হামলায় রক্ত ঝরেছে জম্মু ও কাশ্মীরে। রবিবার জঙ্গি হামলার পর কড়া নির্দেশ দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সন্ত্রাসবাদী সংগঠন গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন তিনি।

প্রতি রবিবার বিকেলে টিআরসি থেকে লালচক পর্যন্ত, রেসিডেন্সি রোডে একটি বড় বাজার বসে। সেই বাজারের মধ্যেই এদিন গ্রেনেড হামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিল জঙ্গিরা। এই হামলার নিন্দা করে উপরাজ্যপাল নিরাপত্তা বাহিনীর উদ্দেশে বলেন, “জঙ্গিদের কড়া জবাব দিতে হবে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে গুঁড়িয়ে দিতে হবে।”

জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাতের সঙ্গে কথা বলেন উপরাজ্যপাল। নিরাপত্তা বাহিনীর পদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা হয় তাঁর। সরকারি এক মুখপাত্র জানান, জঙ্গিদের কড়া জবাব দিতে নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল।

উপরাজ্যপাল বলেন, যারা সাধারণ নাগরিকের উপর হামলা চালিয়েছে, এর মূল্য তাদের চোকাতে হবে। জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর পূর্ণ স্বাধীনতা আছে বলে মন্তব্য করেন মনোজ সিনহা। এদিকে, এদিনের জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গতকাল নিরাপত্তা বাহিনীর জঙ্গি দমন অভিযানে লস্কর-ই-তৈবার কম্যান্ডার উসমানের মৃত্যুর পরই এদিন হামলা হয় শ্রীনগরে।

Follow Us