AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Fengal: ঘণ্টাখানেকেই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল, শীতের কাঁপুনি আর কতটা বাড়াবে অকালবৃষ্টি?

Cyclone Update: ঘূর্ণিঝড়ের কারণে বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা। সন্ধে ৭টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সীমিত সংখ্যক লোকাল ট্রেন চলছে। বিপদ এড়াতে সরকারি বাস পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

Cyclone Fengal: ঘণ্টাখানেকেই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল, শীতের কাঁপুনি আর কতটা বাড়াবে অকালবৃষ্টি?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।Image Credit: PTI
| Updated on: Nov 30, 2024 | 5:26 PM
Share

চেন্নাই: আর কিছুক্ষণ, তারপরই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। মৌসম ভবন জানিয়েছে, আজ শনিবার সন্ধেতেই তামিলনাড়ুর উত্তর উপকৃূলে আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন ঘূর্ণিঝড়। পুদুচেরীতেও প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ু-পুদুচেরী জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকে বাংলার আকাশও মেঘলা। মাঝেমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। শীতের কনকনানি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে রাতারাতি।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর কড়াইকানাল ও মহাবলীপুরমের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। যখন ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে, তখন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বিগত দুইদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তামিলনাড়ু জুড়ে। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। চেন্নাই. তিরুভালুর, কাঞ্চিপুরম, কাড্ডালোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রানিপেট, ভেলোর, পেরাম্বুর, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপাত্তিনামেও।

ঘূর্ণিঝড়ের কারণে বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা। সন্ধে ৭টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সীমিত সংখ্যক লোকাল ট্রেন চলছে। বিপদ এড়াতে সরকারি বাস পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

প্রশাসনের তরফে ইতিমধ্য়েই ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফের টিম প্রস্তুত রাখা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তৈরি রাখা হয়েছে ত্রাণশিবিরও। তামিলনাড়ু জুড়ে ২২০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে। ৫০০-রও বেশি বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  চালু করা হয়েছে দুটি ইমার্জেন্সি নম্বর ১১২ ও ১০৭৭।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত