AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flight Cancel: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বাতিল একের পর এক বিমান, জেনে নিন বিস্তারিত

Flight canceled: এ দিকে, এই বিমান বাতিলের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন অনেকে। একাধিক খবর আসতে শুরু করেছে। জানা গিয়েছে, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে ও স্ত্রী আটকে রয়েছেন মদিনায়। অন্যদিকে, টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আটকে রয়েছেন দুবাইতে।

Flight Cancel: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বাতিল একের পর এক বিমান, জেনে নিন বিস্তারিত
বিমান বাতিলImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 03, 2026 | 4:25 PM
Share

কলকাতা: ইরান-ইজ়রায়েলের যুদ্ধ। যার জেরে বাতিল হচ্ছে একের পর বিমান। যাত্রী স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর (৩ মার্চ ২০২৬, সকাল ১১টা) অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে বিমান বাতিলের সংখ্যা দশটি।

দুবাই থেকে ফ্লাই ইমিরেটসের বিমান আগমন প্রস্তানের ক্ষেত্রে দুটি করে। দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমান আগমন প্রস্তানের ক্ষেত্রে একটি করে। আবুধাবি থেকে ইতিহাস এয়ারওয়েজের বিমান আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে একটি করে। আবুধাবি থেকে আরবিয়ার বিমান আগমন প্রস্থানের ক্ষেত্রে একটি করে বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে, এই বিমান বাতিলের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন অনেকে। একাধিক খবর আসতে শুরু করেছে। জানা গিয়েছে, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে ও স্ত্রী আটকে রয়েছেন মদিনায়। অন্যদিকে, টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আটকে রয়েছেন দুবাইতে। দেশে ফিরতে পারছেন না আরেক অভিনেত্রী সন্দীপ্তা সেনও। শুধু তাই নয়, ভারতে ক্রিকেট খেলতে আসা ওয়েস্ট-ইন্ডিস দলও আটকে রয়েছে কলকাতার বেসরকারি হোটেলে। যেহেতু একের পর এক বিমান বাতিল হয়েছে সেই কারণে দিল্লিতে আটকে রয়েছে জিম্বাবোয়ে টিমও।

বস্তুত,  ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের। তাঁর মেয়ে-জামাই, নাতিরও মৃত্যু হয়েছে বলে খবর। এরপর থেকেই পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও। দুবাইয়ে আমেরিকার বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। সেই নিয়েই কার্যত যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি সেখানে।