Kunal Ghosh: সবুজ আবির খরচ করতে বারণ করলেন কুণাল, দিলেন পরামর্শও
Kolkata: নির্বাচনের আর বেশি বাকি নেই। আগামী ৯ ও ১০ তারিখ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে ভোট ঘোষণা। ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। টহল দিচ্ছে বিভিন্ন জেলায়। ফলত, ভোট যে এসে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

নির্বাচনের আর বেশি বাকি নেই। আগামী ৯ ও ১০ তারিখ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে ভোট ঘোষণা। ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। টহল দিচ্ছে বিভিন্ন জেলায়। ফলত, ভোট যে এসে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই আবহের মধ্যেই দলের দিন গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কুণাল। আসন্ন ভোটে তৃণমূল যে জিতবে সে কথাই আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, “নীল-লাল, হলুদে দোল খেলুন।” বেশি সবুজ আবির খরচা করতে বারণ করেছিলেন। লিখেছিলেন, “সবুজ আবির বাঁচিয়ে রাখুন। ভোটের ফলপ্রকাশের দিন বাংলাজুড়ে বিপুল পরিমাণে লাগবে।” প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাব ২৯৪টি আসনের ২১৫টি আসনে জয়লাভ করেছিল। ২০১১ সালের ক্ষমতায় আসার পর থেকে টানা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মসনদে রয়েছে। চলতি বছরে ফের ভোট। এখন দেখার এই বছর মসনদ পাল্টায় নাকি একই থাকে।
