AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Case: ৭ হাজার ৭০০ কোটি দেওয়া সত্ত্বেও কারা পেল না ডিএ! তালিকা চাইল শীর্ষ আদালত

Supreme Court: সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এদিন এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, এখনও পর্যন্ত ৭ হাজার ৭০০ কোটি টাকারও বেশি দেওয়া হয়ে গিয়েছে মহার্ঘ ভাতার টাকা হিসেবে।

DA Case: ৭ হাজার ৭০০ কোটি দেওয়া সত্ত্বেও কারা পেল না ডিএ! তালিকা চাইল শীর্ষ আদালত
সুুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2026 | 5:24 PM
Share

নয়া দিল্লি: সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA)-র ৬৫ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তারপরও বহু কর্মী মহার্ঘ ভাতা পাননি বলে অভিযোগ। কারা ডিএ পাননি, এবার সেই তালিকা চাইল শীর্ষ আদালত। রাজ্যের দাবি, মহার্ঘ ভাতার টাকা হিসেবে ৭ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

ডিএ নিয়ে দীর্ঘ জটিলতার পর ধাপে ধাপে সরকারি কর্মীরা বকেয়া টাকা পেতে শুরু করেছেন। তারপরও বহু কর্মী টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তাঁদের তরফে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর দাবি, শুধু ৭ হাজার ৭০০ কোটি টাকা নয়, ৪১ হাজার ৭৭০ কোটি টাকার হিসেব ২ বছর আগেই দিয়েছিল রাজ্য সরকার। সেই টাকা কর্মীরা পাননি বলেই অভিযোগ।

সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এদিন এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সব পক্ষের বক্তব্য শুনে, ডিএ না পাওয়া কর্মীদের তালিকা চেয়েছে বিচারপতিদের বেঞ্চ।

যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, “আমরা সরকারের সঙ্গে একমত নেই। ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে যে বকেয়া, তার ৪৩ শতাংশ মেটানো হয়েছে। ৬৫ শতাংশ নয়।” তাঁর দাবি, গ্রান্টিং এইড ও পেনশনপ্রাপ্তরা এখনও এক টাকাও পাননি। ৬ লক্ষের কাছাকাছি গ্রান্টিং এইডের কর্মী আছেন, তাঁদের জন্য এখনও কোনও নোটিফিকেশন দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের