Woman physical harass: ক্যাফেতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে, ‘ষড়যন্ত্রে’ যুক্ত ২ মহিলাও
Woman physically assaulted by Colleagues in Delhi Cafe: পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় চারজন পুরুষ ও দু’জন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত দু’জন মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে তল্লাশি চলছে।

নয়াদিল্লি: তাঁরা সহকর্মী। দুটি ক্যাফেতে কাজ করেন। আর তারই একটি ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল সহকর্মীদের বিরুদ্ধে। দিল্লির পূর্ব প্রান্তের প্রীত বিহারের একটি ক্যাফেতে সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
২২ বছরের ওই নির্যাতিতার বক্তব্য, সোমবার রাতে সহকর্মীদের সঙ্গে প্রীত বিহারের ক্যাফেতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানে মদ্যপান ও নাচগান চলতে থাকে। দলের এক সদস্যের কাছে ক্যাফের চাবি থাকায় পার্টি চালিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। তরুণীর অভিযোগ, পার্টি চলাকালীন দুই যুবক তাঁকে গণধর্ষণ করেন। দলের বাকি সদস্যরাও এই অপরাধে তাঁদের সাহায্য করেন।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় চারজন পুরুষ ও দু’জন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত দু’জন মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে তল্লাশি চলছে।
এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “তিন মহিলা-সহ মোট সাতজন ক্যাফেতে উপস্থিত ছিলেন। অভিযোগকারিণী জানিয়েছেন, প্রত্যেকেই মদ্যপান করেছিলেন। পরে তিনি মাকে ফোন করে জানান যে বাড়ি ফিরতে দেরি হবে।” পুলিশ জানিয়েছে, ঘটনার পর প্রত্যেকেই নিজেদের বাড়ি চলে যান। ভোর সাড়ে ৫টা নাগাদ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী।
পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ রাজীব কুমার জানিয়েছেন, দুই মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
