AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CJP Protest: ককরোচদের বিক্ষোভের জেরে উত্তাল দিল্লি, আরও জোরদার নিরাপত্তা রাজধানীতে, বন্ধ ১৬টি মেট্রো স্টেশন! কড়া নজরদারি সোশ্যাল মিডিয়াতেও

Delhi Security Tightened: বুধবার রাত থেকেই ফের বন্ধ রয়েছে ইন্টারনেট। সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। পুলিশ সূত্রে খবর, দিল্লি, নয়ডা, গুরগাঁও ছাড়াও ভিন রাজ্যের ছাত্ররাও এবার ভিড় করতে শুরু করেছে যন্তর মন্তরে। নজরদারি বাড়ানো হয়েছে দিল্লি সীমান্তের এন্ট্রি-এক্সিট পয়েন্টে।

CJP Protest: ককরোচদের বিক্ষোভের জেরে উত্তাল দিল্লি, আরও জোরদার নিরাপত্তা রাজধানীতে, বন্ধ ১৬টি মেট্রো স্টেশন! কড়া নজরদারি সোশ্যাল মিডিয়াতেও
দিল্লিতে জোরদার নিরাপত্তাImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 23, 2026 | 9:27 AM
Share

নয়া দিল্লি: ককরোচ জনতা পার্টির বিক্ষোভের (CJP Protest) জেরে উত্তপ্ত দিল্লি (New Delhi)। প্রশ্নফাঁস বিতর্কের জেরে সোমবার থেকেই উত্তাল যন্তর-মন্তর চত্বর। বিক্ষোভের ঝাঁঝ আরও বাড়াচ্ছে ককরোচরা। এই পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর দিল্লি পুলিশ (Delhi Police)। বিক্ষোভস্থল এবং সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে যান চলাচলেও পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, বন্ধ করে দেওয়া হয়েছে সেন্ট্রাল দিল্লির ১৬টি মেট্রো স্টেশনও (Delhi Metro Station)।

কোন কোন মেট্রো বন্ধ?

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যন্তর মন্তর, কনাট প্লেস, পার্লামেন্ট হাউস-সহ একাধিক জায়গায়। এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে, লোক কল্যাণ মার্গ,রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউজ় ইত্যাদি। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে শুধুমাত্র ইন্টারচেঞ্জ পরিষেবা চালু থাকবে। অর্থাৎ, যাত্রীরা এক লাইন থেকে অন্য লাইনে যেতে পারবেন, কিন্তু স্টেশন থেকে বের হওয়া বা স্টেশনে প্রবেশের অনুমতি থাকবে না।

বন্ধ ইন্টারনেট

অন্যদিকে, বুধবার রাত থেকেই ফের বন্ধ রয়েছে ইন্টারনেট। সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। পুলিশ সূত্রে খবর, দিল্লি, নয়ডা, গুরগাঁও ছাড়াও ভিন রাজ্যের ছাত্ররাও এবার ভিড় করতে শুরু করেছে যন্তর মন্তরে। নজরদারি বাড়ানো হয়েছে দিল্লি সীমান্তের এন্ট্রি-এক্সিট পয়েন্টে।

উল্লেখ্য, বুধবার বিকেল থেকে তিন দফায় বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মোট দশটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে, আজ ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে সরকারের আলোচনা হয় কি না, সেদিকেই নজর রয়েছে সব মহলের। গতকাল আলোচনার কথা থাকলেও বিক্ষোভকারীদের অনড় অবস্থানের কারণে আলোচনা হয়নি। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবন বা অফিসে বৈঠক করবেন না। আলোচনা করতে হবে নিরপেক্ষ জায়গায়।

প্রসঙ্গত, জেপি নাড্ডার গতকালই জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার জন্য প্রস্তুত সরকার। এ বিষয়ে অবস্থান ঠিক করতে আজ বিরোধী বৈঠকে আলোচনা হবে। এদিকে, আজ সকাল সাড়ে দশটা থেকে সংসদে মকর দ্বারে বিক্ষোভ দেখাবে এনডিএ সাংসদরা। অন্যদিকে, সকাল দশটায় ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকের পর মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখানোর কথা বিরোধীদেরও।

Follow Us