AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Media Notice: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ধরে ধরে নোটিস পাঠাচ্ছে পুলিশ, চাইছে নাম-ঠিকানাও! কেন?

Defamatory Post Allegation: এক্স প্ল্যাটফর্মকে বলা হয়েছে, এই ধরনের অবমাননাকর পোস্ট নিয়ে তদন্ত চলছে। যদি এক্স প্ল্যাটফর্মে এমন কোনও পোস্ট বা ভিডিয়ো থাকে, তবে তা অবিলম্বে ডিলিট করে দিতে হবে। যারা এক্স হ্যান্ডেলে গালিগালাজ বা অপমানজনক ভাষায় পোস্ট করেছেন, তাদের তথ্যও জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফে।

Social Media Notice: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ধরে ধরে নোটিস পাঠাচ্ছে পুলিশ, চাইছে নাম-ঠিকানাও! কেন?
একের পর এক নোটিস দিল্লি পুলিশের।Image Credit: PTI
| Updated on: Jul 29, 2026 | 11:42 AM
Share

নয়া দিল্লি: ধরে ধরে নোটিস পাঠাচ্ছে দিল্লি পুলিশ (Delhi Police)। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের (Social Media Account Users) ব্যবহারকারীদের নোটিস পাঠানো হল দিল্লিতে ছাত্র আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও দেশের নিরাপত্তা বাহিনী (Security Force)-কে আক্রমণ করে বা অবমাননাকর পোস্ট করার জন্য। শুধুমাত্র দিল্লি বলে নয়, দেশের অন্যান্য প্রান্ত থেকেও প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর পোস্ট করার জন্য নোটিস পাঠানো হচ্ছে।

X-কে নির্দেশ-

শুধু তাই নয়, এক্স প্ল্যাটফর্মকেও নোটিস পাঠানো হয়েছে। এক্স প্ল্যাটফর্মকে বলা হয়েছে, এই ধরনের অবমাননাকর পোস্ট নিয়ে তদন্ত চলছে। যদি এক্স প্ল্যাটফর্মে এমন কোনও পোস্ট বা ভিডিয়ো থাকে, তবে তা অবিলম্বে ডিলিট করে দিতে হবে। যারা এক্স হ্যান্ডেলে গালিগালাজ বা অপমানজনক ভাষায় পোস্ট করেছেন, তাদের তথ্যও জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফে।

কী কী তথ্য জানতে চাইছে পুলিশ?

যে অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের আপত্তিকর বা অবমাননাকর পোস্ট করা হয়েছিল, সেই অ্যাকাউন্টগুলির রেজিস্ট্রেশন ডিটেইলও চাওয়া হয়েছে। এতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ঠিকানা, কনট্যাক্ট ডিটেইল, ইমেইল আইডি জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি লগ ইন, লগ আউট রেকর্ডও চাওয়া হয়েছে তারিখ ও সময় সহ। এই সমস্ত তথ্য যাতে প্ল্যাটফর্ম সংগ্রহ করে রাখে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। যদি এক্স প্ল্যাটফর্মের কাছে আরও কিছু অতিরিক্ত তথ্য থাকে, তাও শেয়ার করতে বলেছে পুলিশ। ইলেকট্রনিক রেকর্ড নিয়ে ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের এর ৬৩(৪) ধারায় সার্টিফিকেটও চাওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কতগুলি অ্যাকাউন্টকে নোটিস পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ দিল্লিতে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলন সংক্রান্ত সমস্ত পোস্ট, ভিডিয়ো ও কমেন্টের সক্রুটিনি করছে।

এর আগেই দিল্লি পুলিশ জানিয়েছিল যে ৪০০-রও বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করা হয়েছে, যা পাকিস্তানের সঙ্গে যুক্ত বা সম্পর্কিত। এরা ছাত্র আন্দোলন নিয়ে মিথ্যা প্রচার, ডিপফেক ভিডিয়ো শেয়ার করছিল।

Follow Us