Delhi INDIA Alliance Protest: দিল্লিতে চরম উত্তেজনা, বন্ধ ইন্টারনেট! রাহুলের নেতৃত্বে গান্ধী স্মৃতিস্থলে INDIA জোটের সাংসদরা

Student Protest Update: এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী লেখেন যে নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সকল পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছেন এবং সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জে যারা আহত হন, তাদের সমর্থন জানাতে এই পদযাত্রা করা হচ্ছে। তিনি বলেন যে ভারতের পড়ুয়ারা একা নয়।

Delhi INDIA Alliance Protest: দিল্লিতে চরম উত্তেজনা, বন্ধ ইন্টারনেট! রাহুলের নেতৃত্বে গান্ধী স্মৃতিস্থলে INDIA জোটের সাংসদরা
গান্ধী স্মৃতিস্থলে যাচ্ছেন ইন্ডিয়া জোটের সাংসদরা।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 23, 2026 | 7:58 PM

নয়া দিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল দিল্লি। পথে নেমেছে পড়ুয়া-আমজনতারা। আন্দোলনকারীদের পাশে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-র নেতৃত্বে ইন্ডিয়া জোটের সদস্যরা গান্ধী স্মৃতিস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন। বিক্ষোভকারী পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিতেই এই অভিযান তাদের। তিনটি বাসে করে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সদস্যরা এগোচ্ছেন। পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে রেখেছে।

আজ বিকেলেই কংগ্রেসের নেতা-সাংসদরা রাহুল গান্ধীর বাসভবনে দেখা করেন। তারপরই ইন্ডিয়া জোটের সদস্যরা সিদ্ধান্ত নেন যে তারা সকলে আন্দোলনকারীদের পাশে থাকতে তিশ জানুয়ারি মার্গে গান্ধী স্মৃতিস্থলে যাবেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী লেখেন যে নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সকল পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছেন এবং সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জে যারা আহত হন, তাদের সমর্থন জানাতে এই পদযাত্রা করা হচ্ছে। তিনি বলেন যে ভারতের পড়ুয়ারা একা নয়। তাদের পাশে সমস্ত বিরোধী দল দাঁড়িয়ে আছে, যারা দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বিচারের দাবি করছেন।

এদিন বিকেলেই রাহুল গান্ধী যখন বিরোধী নেতাদের তাঁর বাসভবনে বৈঠকে ডাকেন, তারপরই ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরতে শুরু করে পুলিশ।

এদিকে, রাহুল গান্ধীরা যখন গান্ধী স্মৃতিস্থলের দিকে এগোচ্ছে, সেই সময়ই দিল্লির যন্তর মন্তর ও তার আশেপাশের দেড় কিলোমিটার চত্বরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে মধ্য রাত পর্যন্ত। দিল্লির কনৌট প্লেসে জারি করা হয়েছে ১৬৩ ধারা। পাঁচজন বা তার বেশি জমায়েতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

Follow Us