AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karnataka Festival : একে অপরের দিকে ছুড়ছে জ্বলন্ত তালপাতা…এ কোন উৎসব কর্নাটকে?

Karnataka Festival : কর্নাটকে আটদিনের উৎসবে একটি শতাব্দী প্রাচীন ধর্মীয় রীতি হল 'অগ্নি খেলি'। এই রীতিতে ভক্তরা দুই দলে ভাগ হয়ে গিয়ে একে অপরের দিকে জ্বলন্ত তালপাতা ছোড়ে।

Karnataka Festival : একে অপরের দিকে ছুড়ছে জ্বলন্ত তালপাতা...এ কোন উৎসব কর্নাটকে?
ছবি সৌজন্যে : ANI
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 7:44 PM
Share

বেঙ্গালুরু : শতাব্দী প্রাচীন একটি নিয়ম। কিন্তু এখনও তা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কর্নাটকের এক শহরে। এই প্রথায় ঝুঁকি থাকলেও বাদ পড়েনি নিয়ম থেকে। এখনও স্বমহিমায় বিরাজমান দেবী দুর্গার জন্য উৎসর্গ করা এই খেলা। কর্নাটকের ম্যাঙ্গালুরুর কাতিল শহর। সেখানেই এক দুর্গা মন্দিরে জড়ো হয়েছেন হাজারেরও বেশি ভক্ত। সেই চত্বরেই পালন হচ্ছে এই ‘অগ্নি খেলি’। খালি গায়ে ভক্তরা, পরনে রয়েছে ধুতি। হাজারেরও বেশি ভক্ত। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একে অন্যের দিকে ছুড়ছে আগুন লাগানো তালপাতা। এই খেলার মাধ্যমেই তাঁরা দেবী দুর্গার কাছে তাঁদের পূজা নিবেদন করছেন বলে মনে করা হয়।

কর্নাটকে এই সংস্কৃতি বা নিয়মকে ‘তুতেধারা’ বা ‘অগ্নি খেলি’ বলা হয়। প্রতি বছর এপ্রিল মাসে মহা সমারোহে এই ধর্মীয় আচার পালিত হয়। কর্নাটকের কাতেল শহরে অবস্থিত শ্রী দুর্গাপরমেশ্বরী মন্দিরে উৎসব হয় এই সময়। এই উৎসব চলে আটদিন ধরে। এই উৎসবের একটি ধর্মীয় আচার হল ‘অগ্নি খেলি’। মেশা সংক্রমণা দিবসের আগের রাতে শুরু হয় এই আটদিনের আচার-অনুষ্ঠান। এই উৎসবের দ্বিতীয় রাতে অগ্নি খেলি অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় আচার অনুযায়ী, পুরুষদের দুটি দলে ভাগ করে দেওয়া হয়। কিছুটা দূরত্ব বজায় রেখে দুই দল মুখোমুখি থাকে। এরপর একে অপরের দিকে জ্বলন্ত তালপাতা ছোড়াছুড়ি শুরু করে। কোনও এক পুরুষ পাঁচটিই জ্বলন্ত পাতা ছুড়তে পারেন। এই ভিডিয়োতে পরিষ্কার এই ‘অগ্নি খেলার’ ধরা পড়েছে।

আরও পড়ুন : Hanuman Chalisa Row : সিদ্ধান্ত বদলেও পুলিশের জালে, হনুমান চল্লিশা বিতর্কে গ্রেফতার রানা দম্পতি

আরও পড়ুন : Rajnath Singh on AFSPA : জম্মু ও কাশ্মীর থেকে উঠছে আফস্পা? রাজনাথের কণ্ঠে কোন আভাস

আরও পড়ুন : PM Modi’s Visit to Jammu : মোদীর সফরের আগে ‘নাশকতার ছক’! উপত্যকায় পরিস্থিতি পরিদর্শনে NIA প্রধান

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?