AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indo-Bangladesh: ফের ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী ঢাকা?

Indo-Bangladesh Relation: বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই নতুন করে এই বন্ধুত্বের বার্তা দেওয়া হয়। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনিও পাল্টা দুই দেশের চিরাচরিত ঐতিহ্যের কথা তুলে ধরেন।

Indo-Bangladesh: ফের ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী ঢাকা?
তারেক রহমানImage Credit: PTI
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 11:22 PM
Share

নয়া দিল্লি: ভারতের সঙ্গে ফের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় করতে তৎপর হল বাংলাদেশ। দুই প্রতিবেশী রাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যিক স্বার্থের উপর জোর দিয়ে এমনই ইতিবাচক বার্তা দিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই নতুন করে এই বন্ধুত্বের বার্তা দেওয়া হয়। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনিও পাল্টা দুই দেশের চিরাচরিত ঐতিহ্যের কথা তুলে ধরেন। দুই সম্পর্কের শিকড় যে ঠিক কতটা গভীর, তাও মনে করিয়ে দেন। চলছে দীর্ঘ আলোচনা। 

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের ঐতিহাসিক অবদানের কথা অকপটে স্বীকার করে নেন হাইকমিশনার হামিদুল্লাহ। অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিংও দুই দেশের সুদীর্ঘ কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ছিলেন প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি সবার আগে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। 

দীর্ঘ টানাপোড়েন, লম্বা রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের এই নতুন জমানায় দিল্লির সঙ্গে ঢাকার সমীকরণ কোন পথে এগোবে, তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা ছিলই। যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এদিনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ আবহাওয়াই স্পষ্ট বুঝিয়ে দিল যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে ফের এক ইতিবাচক অভিমুখ নিতে চলেছে।

Follow Us