Rahul Gandhi: ছাত্রদের মনের কথা বলতে গিয়ে মিথ্যা দাবি করছেন রাহুল গান্ধী? ফ্যাক্ট চেকে যা উঠে আসল…
Misleading Claim: সরকারি চাকরি, বেকারত্ব, শিক্ষা ও অপরাধমূলক রিপোর্ট নিয়ে নানা দাবি করেছিলেন রাহুল গান্ধী। সেই দাবির মধ্যেই একাধিক ভুয়ো দাবি করেছেন তিনি। এমনটাই দাবি। আর শুধু দাবি নয়, তার সত্যতা যাচাই করা হয়েছে। ১৩৪টি সূত্রের উল্লেখ করা হয়েছে ওই ওয়েবসাইটে।

নয়া দিল্লি: যুবসমাজকে নিয়ে বিরাট কর্মসূচিতে নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাদের কথা শুনতে বিভিন্ন জায়গায় জনসভার আয়োজন করছেন তিনি। তার নাম, “ছাত্রো কি গুঞ্জ”। তবে কংগ্রেস সাংসদের এই সভা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। রাহুল গান্ধী কি মিথ্যাচার করছেন তাঁর সভায়?
রাহুল গান্ধী গত জুন মাস থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রো কি গুঞ্জ-র আয়োজন করছেন। চলতি অগস্ট মাস পর্যন্ত কোটা, দেহরাদুন, প্রয়াগরাজ ও পুণেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এতে রাহুল গান্ধী একাধিক ভুল ও মিথ্যা দাবি করেছেন বলেও অভিযোগ উঠেছে।
এক জেন-জ়ি ক্রিয়েটর তৈরি করেছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ঝুট কি গুঞ্জ, যেখানে রাহুল গান্ধীর বিভিন্ন অনুষ্ঠানে করা মিথ্যা দাবিকে তুলে ধরা হয়েছে। রাহুল গান্ধীর ৪০টি বক্তব্য রিভিউ করে দেখা গিয়েছে, ২৯টি মিথ্যা দাবি করেছেন রাহুল গান্ধী। ১১টি এমন দাবি করেছেন, যা বিভ্রান্তিকর।
A data-driven fact-checking website Jhooth ki Goonj has been launched, detailing the claims made by Rahul Gandhi during his “Chhatron Ki Goonj” rallies in Kota, Dehradun, Prayagraj, and Pune.
Key Breakdown: 🔴 73% False (29 claims) 🟠 27% Misleading (11 claims) 📊 134 Sources… pic.twitter.com/ZMqs3mEIUv
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 26, 2026
সরকারি চাকরি, বেকারত্ব, শিক্ষা ও অপরাধমূলক রিপোর্ট নিয়ে নানা দাবি করেছিলেন রাহুল গান্ধী। সেই দাবির মধ্যেই একাধিক ভুয়ো দাবি করেছেন তিনি। এমনটাই দাবি। আর শুধু দাবি নয়, তার সত্যতা যাচাই করা হয়েছে। ১৩৪টি সূত্রের উল্লেখ করা হয়েছে ওই ওয়েবসাইটে, যেখানে প্রমাণিত হচ্ছে যে রাহুল গান্ধী মিথ্যা দাবি করছেন। ফ্যাক্ট-চেকের ক্ষেত্রে সরকারি পরিসংখ্যান-সহ মোট ১৩৪টি সূত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ওয়েবসাইটটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তরুণদের মধ্যে এই উদ্যোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অনেকেই এটিকে তথ্য যাচাই এবং রাজনৈতিক বক্তব্যের জবাবদিহি নিশ্চিত করার একটি যুব-নির্ভর উদ্যোগ হিসাবে দেখছেন।
ফ্যাক্ট-চেকের কয়েকটি উদাহরণে চাকরিপ্রার্থীদের সংখ্যা নিয়ে করা বিভিন্ন দাবির সঙ্গে সরকারি নিয়োগ সংক্রান্ত পরিসংখ্যানের তুলনা করা হয়েছে। একইভাবে, নথিভুক্ত না হওয়া যৌন হিংসার ঘটনা নিয়ে করা কিছু দাবিও পরবর্তী সমীক্ষার তথ্যের ভিত্তিতে যাচাই করা হয়েছে।
ওয়েবসাইটটির বক্তব্য, শুধুমাত্র বক্তব্য তুলে ধরাই নয়, বরং সংশ্লিষ্ট দাবির সঙ্গে সরকারি তথ্য ও নির্ভরযোগ্য পরিসংখ্যান মিলিয়ে দেখার মাধ্যমেই সত্যতা যাচাই করা হয়েছে।
অন্যদিকে, রাহুল গান্ধীর সভায় জনজোয়ারের ভিডিয়োও মিথ্যা বলে ফ্যাক্ট-চেকে ধরা পড়েছে। জানা গিয়েছে, মেক্সিকোর একটি অনুষ্ঠানে ভিড়ের ছবি রাহুল গান্ধীর সভার ছবি বলে দাবি করা হয়েছিল।
