AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra Digital Arrest: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত! ভয় দেখিয়ে বৃদ্ধাকে ফোন, খোয়ালেন লক্ষ লক্ষ টাকা

Woman loses 73 lakh in Digital Arrest: মহারাষ্ট্রের থানের বাসিন্দা ওই বৃদ্ধা। বয়স ৮২। পুলিশ সূত্রে খবর, ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে একাধিক নম্বর থেকে ওই বৃদ্ধার কাছে ফোন আসে। পুলিশ বলে তাঁকে পরিচয় দেওয়া হয়। অভিযোগ, তাঁকে ভয় দেখানো হয়। বলা হয় তাঁদের কাছে প্রমাণ রয়েছে যে তিনি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। তাঁর ফোন নম্বরটি কোনও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত। মামলা থেকে নাম সরানোর জন্য তাঁকে ভয় দেখিয়ে চারদিন ধরে ধাপে ধাপে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

Maharashtra Digital Arrest: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত! ভয় দেখিয়ে বৃদ্ধাকে ফোন, খোয়ালেন লক্ষ লক্ষ টাকা
প্রতীকী ছবিImage Credit: Freepik
| Updated on: Apr 12, 2026 | 6:36 PM
Share

থানে : পুলিশ অথবা সিবিআইয়ের নাম করে আপনার কাছে কোনও ফোন আসছে? কোনও অপরাধের অভিযোগ দিয়ে আপনার কাছে থেকে টাকা চাইছে? তাহলে কিন্তু সাবধান। মুহূর্তের মধ্যেই সব টাকা খোয়াতে পারেন তিনি। এমনই প্রতারণার শিকার হয়েছেন এক বৃদ্ধা। যার জন্য তাঁকে খোয়াতে হল লক্ষ লক্ষ টাকা। ডিজিট্যাল অ্যারেস্ট-এর শিকার হলেন তিনি।

কী ঘটেছে?

মহারাষ্ট্রের থানের বাসিন্দা ওই বৃদ্ধা। বয়স ৮২। পুলিশ সূত্রে খবর, ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে একাধিক নম্বর থেকে ওই বৃদ্ধার কাছে ফোন আসে। পুলিশ বলে তাঁকে পরিচয় দেওয়া হয়। অভিযোগ, তাঁকে ভয় দেখানো হয়। বলা হয় তাঁদের কাছে প্রমাণ রয়েছে যে তিনি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। তাঁর ফোন নম্বরটি কোনও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত। মামলা থেকে নাম সরানোর জন্য তাঁকে ভয় দেখিয়ে চারদিন ধরে ধাপে ধাপে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

ওই বৃদ্ধার অভিযোগ, তাঁর কাছ থেকে প্রায় ৭৩ লক্ষ ৩ হাজারের বেশি টাকা অপরাধীরা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পরে বৃদ্ধা ভুল বুঝতে পারেন। তারপরই পুলিশের কাছে দ্বারস্থ হন। মহাত্মা ফুলে চক থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাঁচটি স্থানীয় মোবাইল ফোন নম্বর শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

ডিজিটাল অ্যারেস্ট কী?

অনলাইন প্রতারণার ফাঁদের পোশাকি নাম হল ডিজিটাল অ্যারেস্ট। এটি এমন একটি স্ক্যাম যেখানে প্রতারকরা সরকারি বা সিবিআই, ED বা পুলিশর পরিচয় দিয়ে আপনাকে ফোন করবে। ডিজিট্যালি আপনার উপর নজর রাখবে। ভুল করে প্রতারণার ফাঁদে পা দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?