AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECI: সোশ্যাল মিডিয়ায় ‘বিভ্রান্তিকর’ পোস্ট রাহুলের, সত্য সামনে আনল নির্বাচন কমিশন

ECI Fact Checks Rahul Gandhi’s SIR Claim: এক্স হ্যান্ডলে রাহুল গান্ধীর পোস্টকে তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর। তারপরই কমিশন জানায়, ২০২৫ সালের ২৪ জুন বিহারে SIR-এর নির্দেশ নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে অনুমোদন করে জারি করেছিল। ২০২৬ সালের ২৭ মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রেখেছে।

ECI: সোশ্যাল মিডিয়ায় 'বিভ্রান্তিকর' পোস্ট রাহুলের, সত্য সামনে আনল নির্বাচন কমিশন
ফাইল ফোটো
| Updated on: Oct 05, 2026 | 9:23 PM
Share

নয়াদিল্লি: এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করছেন। এবার তাঁর একটি পোস্টে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়ে আসল তথ্য সামনে আনল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট কমিশনের কোন সিদ্ধান্ত বহাল রেখেছে, সেকথাও জানাল।

এক্স হ্যান্ডলে রাহুলের পোস্টকে তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর। তারপরই কমিশন জানায়, ২০২৫ সালের ২৪ জুন বিহারে SIR-এর নির্দেশ নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে অনুমোদন করে জারি করেছিল। ২০২৬ সালের ২৭ মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রেখেছে।

দ্বিতীয় পয়েন্টে কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিশনের প্রেস নোট নম্বর ১২০-এর ১(iii) পয়েন্টে বলা হয়েছে, “SIR-এর জন্য ফর্ম ৬-এর সঙ্গে সংযুক্ত ঘোষণাপত্রটি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।”

এদিন এক্স হ্যান্ডলে কী পোস্ট করেছিলেন রাহুল?

এক্স হ্যান্ডলে জাতীয় নির্বাচন কমিশনের ২৬ সেপ্টেম্বরের একটি বিবৃতি এদিন পোস্ট করেন রাহুল গান্ধী। ওই বিবৃতিতে এসআইআর-র জন্য ফর্ম ৬ নিয়ে কমিশনের বক্তব্যটি লাল মার্কিং করেছেন রাহুল।

তারপর রাহুল লিখেছেন, ‘এখন এটা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত যে জ্ঞানেশ কুমার বেআইনিভাবে এবং একতরফাভাবে ফর্ম ৬ পরিবর্তন করেছিলেন।’ তিনি আরও লেখেন, ‘বিজেপিকে সাহায্য করতে নিজের পদমর্যাদার অপব্যবহারের এটি আরও একটি প্রমাণ। তিনি এবং আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে এই অপরাধমূলক আক্রমণের সঙ্গে যুক্ত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।’ লোকসভার বিরোধী দলনেতার এই পোস্টের জবাবেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল, বিভ্রান্তিকর দাবি করছেন রাহুল।

Follow Us