AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘জ্ঞানেশ কুমারের একার সিদ্ধান্ত নয়’, সুপ্রিম কোর্টে পুরো ব্যাখ্যা দিল কমিশন

Gyanesh Kumar: ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে উঠে আসে, ১০ মাসে ১৪ বার মতপার্থক্য হয় তিন নির্বাচন কমিশনারের। এমনকী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এড়িয়ে দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী ও সুখবীর সিং সান্ধু ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠিয়েছিলেন, এমন তথ্য়ও সামনে এসেছে।

Supreme Court: 'জ্ঞানেশ কুমারের একার সিদ্ধান্ত নয়', সুপ্রিম কোর্টে পুরো ব্যাখ্যা দিল কমিশন
সুপ্রিম কোর্টে এসআইআর মামলাImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 26, 2026 | 9:43 PM
Share

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একা কোনও সিদ্ধান্ত নেননি, এসআইআর (SIR) সংক্রান্ত সব সিদ্ধান্তই তিন কমিশনার একমত হয়ে নিয়েছেন বলে সুপ্রিম কোর্টে (Supreme Court) জানাল নির্বাচন কমিশন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি রিপোর্ট সামনে আসার পর মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে সরব হন বিরোধীরা। এসআইআর ও জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হওয়া একটি মামলায় দেওয়া হলফনামায় একযোগে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল কমিশন।

হলফনামায় আরও বলা হয়েছে যে, তিন কমিশনারের মধ্যে আভ্যন্তরীণ আলোচনার সময় কী প্রশ্ন উঠেছে, কী পরামর্শ দেওয়া হয়েছে, কী পর্যবেক্ষণ রাখা হয়েছে, তার সঙ্গে কমিশনের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।

তিনটি সিদ্ধান্তই একযোগে নেওয়া হয়েছে: কমিশন

শীর্ষ আদালতে উত্তর দিয়ে কমিশন জানিয়েছে, ২০২৫-এর জুন, ২০২৫-এর অক্টোবর ও ২০২৬-এর মে মাসে নেওয়া তিনটি সিদ্ধান্তই একযোগে গ্রহণ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে উঠে আসে, ১০ মাসে ১৪ বার মতপার্থক্য হয় তিন নির্বাচন কমিশনারের। এমনকী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এড়িয়ে দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী ও সুখবীর সিং সান্ধু ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠিয়েছিলেন, এমন তথ্য়ও সামনে এসেছে।

কমিশনে কীভাবে নেওয়া হয় সিদ্ধান্ত?

সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন জানিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার কোনও ফাইল দেখার আগে একে একে ফাইল দেখেন বাকি দুই কমিশনার। বিশেষ বিশেষ ক্ষেত্রে ইলেকট্রনিক রেকর্ড রাখা হয়। হলফনামায় আরও বলা হয়েছে যে, ফাইল যখন প্রসেস হয়, তখন তিন সদস্যের যে কোনও একজনের করা পর্যবেক্ষণ বা প্রশ্নকে আইন অনুযায়ী কোনও সিদ্ধান্ত বলে গণ্য করা হয় না।

Follow Us