Tarun Tejpal: অফিসের জুনিয়র সহকর্মীকে ধর্ষণে ১০ বছরের জেল ‘তেহলকা’র প্রাক্তন এডিটর তরুণ তেজপালের
Tarun Tejpal Convicted: ২০১৩ সালে এক সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে তেজপালের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০২১ সালে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। সেই মামলার শুনানি চলছিল।

নয়া দিল্লি: ধর্ষণের মামলায় কারাদণ্ডের নির্দেশ তরুণ তেজপালকে (Tarun Tejpal)।আট বছর আগের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। দু পক্ষের সব বক্তব্য শোনার পর বৃহস্পতিবার এই রায় দেয় বিচারপতি ড. নীলা গোখেল ও বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ।
২০১৩ সালে এক সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে তেজপালের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০২১ সালে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। সেই মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই এদিন দোষী সাব্যস্ত করা হল।
২০১৩ সালের নভেম্বর মাসে থিংকফেস্ট নামে একটি ইভেন্ট চলাকালীন এই ধর্ষণের অভিযোগ ওঠে তেজপালের বিরুদ্ধে। রাজ্য সরকারের নির্দেশের বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর গ্রেফতারির দাবি জানান।
তরুণ তেজপালের মামলায় ট্রায়াল কোর্টের বক্তব্য ছিল, যৌন হেনস্থার কোনও প্রমাণ সামনে আসেনি। আদালতে তুষার মেহতা সওয়াল করেন, “নির্যাতিতা অভিযুক্তের মেয়ের বয়সী হওয়া সত্ত্বেও এই অপরাধ করা হয়েছে। তিনি তো বাবার বয়সী, তাঁর এই অপরাধে জড়ানো উচিৎ হয়নি। এ ক্ষেত্রে একটা নিদর্শন তৈরি হওয়া দরকার। আদালতের উচিৎ এই বার্তা সরাসরি পৌঁছে দেওয়া যে, একজন মহিলা যখন ‘না’ বলেন, তার অর্থ ‘না’।”
আদালত দোষী সাব্যস্ত করার পর তরুণ তেজপাল বলেন, “আমার বয়স ৬২। আমি মনে করি, আমিই ভিকটিম। আমার স্ত্রী আছেন। এর থেকে বেশি কিছু বলার নেই। আমি শুধু আবেদন জানাতে পারি।”
