Delhi Earthquake: ‘বিরাট ঝটকা, মনে হচ্ছিল মাটি ফেটে যাবে’, ভূমিকম্পের মুহূর্তের ভয়ঙ্কর অনুভূতি, বাসিন্দাদের বয়ানই বুকে ভয় ধরাবে
Delhi Earthquake: নয়া দিল্লি রেল স্টেশনে বসে থাকা এক যাত্রী বলেন, "কিছুক্ষণের জন্যই ভূমিকম্প হল, কিন্তু তীব্রতা অনেক বেশি ছিল। মনে হচ্ছিল মাটির নীচ থেকে ট্রেন যাচ্ছে, থরথর করে কাঁপছে। আমি তো ভেবেছিলাম বিশাল স্পিডে কোনও ট্রেন এল।"

নয়া দিল্লি: রাজধানীতে ভূমিকম্প (Earthquake)। সপ্তাহের শুরুতেই রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সংলগ্ন এলাকা সহ গোটা উত্তর ভারত জুড়ে। ভোরবেলা হঠাৎ শক্তিশালী ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেউ গোটা বাড়ি কাঁপছে বুঝতে পেরেই রাস্তায় দৌড় লাগান, কারোর আবার কম্পন অনুভব করে মনে হয়েছে যেন দ্রুতগতিতে কোনও ট্রেন ধেয়ে আসছে।
সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন এলাকায়। ভূপৃষ্টের ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের পরে দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের এক বাসিন্দা বলেন, “বড় ঝটকা ছিল। মনে হচ্ছিল ট্রেন চলছে স্পিডে, মাটি থরথর করে কাঁপছে। লাগছিল মাটি ফেটে যাবে। এমন অনুভূতি কখনও হয়নি। তখন খালি মনে হচ্ছিল, ঘর থেকে বাইরে বেরতে হবে।”
#WATCH | A 4.0-magnitude earthquake jolted the national capital and surrounding areas | A resident of Ghaziabad says, “Tremors were so strong. I have never felt like this ever before. The entire building was shaking…” pic.twitter.com/e2DoZNpuGx
— ANI (@ANI) February 17, 2025
নয়া দিল্লি রেল স্টেশনে বসে থাকা এক যাত্রী বলেন, “কিছুক্ষণের জন্যই ভূমিকম্প হল, কিন্তু তীব্রতা অনেক বেশি ছিল। মনে হচ্ছিল মাটির নীচ থেকে ট্রেন যাচ্ছে, থরথর করে কাঁপছে। আমি তো ভেবেছিলাম বিশাল স্পিডে কোনও ট্রেন এল।”
#WATCH | A 4.0-magnitude earthquake jolted the national capital and surrounding areas | A passenger awaiting his train at New Delhi railway station says, “It was for a lesser time, but the intensity was so high. It felt like any train has come with a very high speed.” pic.twitter.com/ni6BOaUYUq
— ANI (@ANI) February 17, 2025
আরেক যাত্রীরও একই অনুভূতি হয়। স্টেশনের এক দোকানদার বলেন, “আমি তো ভেবেছিলাম, পিছনে কোনও গাড়ি ধাক্কা মেরেছে। হঠাৎ ঝটকা লাগল। মাটি কাঁপতে শুরু হল। দোকানটাও কাঁপছিল। সামনে কয়েকজন গ্রাহক ছিলেন, সকলে আতঙ্কে চিৎকার করতে থাকেন। খুব জোরে কম্পন অনুভূত হয়েছে। ”
#WATCH | An earthquake with a magnitude of 4.0 jolts the national capital and surrounding areas | At New Delhi railway station, a vendor Anish says, “Everything was shaking…customers started screaming…” pic.twitter.com/cSgt2BZaS5
— ANI (@ANI) February 17, 2025
