AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: বাকি জীবন জেলেই কাটাতে হতে পারে, তাও বাংলাদেশে ফিরতে কেন অনড় হাসিনা?

Sheikh Hasina Return to Bangladesh: হাসিনা বাংলাদেশে ফিরলে বাকি জীবনটা হয়তো তাঁকে জেলেই কাটাতে হবে। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে ৬৬৩টা ফৌজদারি মামলা ঝুলে। এর মধ্যে ৪৫৩টি মামলায় খুনের মামলা। গণহত্যার অভিযোগও রয়েছে। এসব মামলার বিচারে বিশেষ ট্রাইবুনাল তৈরি হয়েছে। হাসিনা দেশে ফিরলে এসবের মুখোমুখি হতে হবে তাঁকে।

Sheikh Hasina: বাকি জীবন জেলেই কাটাতে হতে পারে, তাও বাংলাদেশে ফিরতে কেন অনড় হাসিনা?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ফোটো)Image Credit: Getty Image
| Updated on: Sep 03, 2026 | 8:40 AM
Share

নয়াদিল্লি: অনুরোধ, উপরোধ, পরামর্শ কিছুতেই কিছু হচ্ছে না। শেখ হাসিনা কথা শুনছেন না। শুনছেন না মানে একেবারেই শুনছেন না। গত ৫ অগস্ট অডিয়ো বার্তায় বাংলাদেশে ফেরার ঘোষণা করেছিলেন আওয়ামি লীগ নেত্রী। তারপর প্রায় এক মাস কাটতে চলল। শেখ হাসিনা এখনও পুরনো অবস্থানে অনড়। গত ২৯ অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারত এবং বাংলাদেশের দুই অবসরপ্রাপ্ত কূটনীতিক। এই দু’জনের একজন হাসিনার খুব কাছের মানুষ। এখন ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। অন্যজন দীর্ঘদিন বাংলাদেশে হাইকমিশনার ছিলেন। ওই দুই কূটনৈতিক একটাই অনুরোধ নিয়ে গিয়েছিলেন। ম্যাডাম, আপনি এখনই বাংলাদেশ ফেরা নিয়ে জোরাজুরি করবেন না। ওখানকার পরিস্থিতি ভালো নয়। আপনি বাংলাদেশে পা দিলেই ওরা আপনাকে জেলে ঢোকাবে। হাসিনার উত্তর বোধহয় তৈরিই ছিল। আমার জন্য কী পরিণতি অপেক্ষা করছে, জানি। সব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক না কেন, আমি সিদ্ধান্ত পাল্টাব না। দুই কূটনীতিকের খুব একটা কিছু বলার ছিল না। তাঁরা কাঁচুমাচু মুখে ফিরে আসেন।

বুধবার দ্য হিন্দুস্তান টাইমসকে টেলিফোনিক ইন্টারভিউতেও একই দাবি করলেন আওয়ামি লীগ নেত্রী। হাসিনা বললেন, “আমি বাংলাদেশে ফিরছি। এবং যে সময় বলেছি, তার মধ্যেই কোনও একদিন ফিরব। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দীর্ঘদিন বাংলাদেশের বাইরে থাকতে থাকব। এটা আমি কোনওদিন চাইনি। এখনও চাই না। আমার মনে হয়, দেশে ফেরার এটাই সঠিক সময়।” মুশকিল হল, ভারত সেটা একেবারেই মনে করছে না। বিভিন্ন স্তরে, নানা ভাবে হাসিনাকে বোঝানোর চেষ্টা হচ্ছে। নেতা-মন্ত্রীদের দিয়ে কাজ হচ্ছে না বলেই বোধহয় দুই কূটনীতিককে হাসিনার কাছে পাঠানো হয়। ভারতের বক্তব্য খুব স্পষ্ট। হাসিনা বাংলাদেশে ফিরবেন। তবে তার জন্য এটা সঠিক সময় নয়।

ভারত হাসিনাকে বলছে, জেলে গিয়ে না আপনার লাভ, না আওয়ামি লীগের। একান্তই যদি হাসিনা অনড় থাকেন, তা হলে? তা হলে সামনে একটাই পথ। হাসিনার প্রত্যর্পণে তিনটি শর্ত রাখতে পারে ভারত। এক, জেলে নয়, গৃহবন্দি রেখে হাসিনার বিচার। দুই, হাসিনার বিচার প্রক্রিয়ার উপর নজরদারিতে আন্তর্জাতিক কমিটি। তিন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনি এবং সাংবিধানিক সুরক্ষার গ্যারান্টি। এতে রাজি হলে তবেই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কথা ভাববে নয়াদিল্লি। দিল্লির কূটনৈতিক মহল থেকে অন্তত তেমনই খবর পাওয়া যাচ্ছে।

আসলে ভারতকে সুতোর উপর হাঁটতে হচ্ছে। একদিকে বাংলাদেশে তারেক রহমানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার তাগিদ। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে এত বছরের সম্পর্ক। দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার কাজটা কঠিন। ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করেছে ভারত। বাংলাদেশের সংবাদমাধ্যমের পাশাপাশি রয়টার্সের দাবি, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত রাজি হলে তবেই তারেক রহমান ভারতে আসবেন বলে শর্ত দিয়েছে বাংলাদেশ। কেন্দ্র, তারেককে ভারতে আনতে আগ্রহী বলেই কি হাসিনাকে ঝুঁকি নিয়েই বাংলাদেশে যেতে হচ্ছে? প্রশ্নটা ৫ অগস্টও হাসিনাকে করা হয়েছিল। এদিনও করা হয়। প্রশ্নের মতই হাসিনার উত্তরও বদলায়নি। ভারত- বাংলাদেশের সম্পর্ক আমার ফেরা বা না ফেরার উপর নির্ভর করছে নাকি? কূটনীতি- বিদেশনীতিতে এটা হতে পারে না। তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকার সময় হাসিনা বা আওয়ামি লীগ প্রত্যর্পণ চেয়ে ব্রিটেনকে চাপ দেয়নি। এটা মনে করালেও হাসিনা মেনে নিচ্ছেন, তাঁর প্রতিপক্ষ সেই উদারতা হয়তো দেখাবে না।

হাসিনা বাংলাদেশে ফিরলে বাকি জীবনটা হয়তো তাঁকে জেলেই কাটাতে হবে। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে ৬৬৩টা ফৌজদারি মামলা ঝুলে। এর মধ্যে ৪৫৩টি মামলায় খুনের মামলা। গণহত্যার অভিযোগও রয়েছে। এসব মামলার বিচারে বিশেষ ট্রাইবুনাল তৈরি হয়েছে। হাসিনা দেশে ফিরলে এসবের মুখোমুখি হতে হবে তাঁকে।

নিজের পরিণতি জেনেও হাসিনা বাংলাদেশে ফিরতে অনড় কেন? কূটনীতিকরা বলছেন, আওয়ামি লীগকে বাঁচিয়ে রাখতে হলে হাসিনাকে ফিরতেই হবে। সেটা যত দ্রুত হয়, ততই ভালো। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশজুড়ে হাজারো সঙ্কট। বিশেষত বিদ্যুৎ এবং গ্যাস সঙ্কটের মুখে শেখ হাসিনার অভাব অনুভব করছেন ওই দেশের নাগরিকদের একটা অংশ। হাসিনা এই সুযোগ নিতে চাইছেন।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা