AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Building Collapse: কড়কড় করে একটা শব্দ কানে এসেছিল, কিছু করার আগেই হঠাৎ ভেঙে পড়ল বহুতল! মর্মান্তিক পরিণতি ৯ জনের

Maharashtra Building Collapse: বহুতলের বাসিন্দারা যারা কোনওক্রমে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, তারা জানিয়েছেন যে রাত ৯টা নাগাদ বিকট শব্দ কানে এসেছিল, যেন কিছু একটা জিনিসে ফাটল ধরছে, ভেঙে পড়ছে। এরপরই তারা অনেকে বেরিয়ে আসেন ঘর থেকে এবং স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন।

Building Collapse: কড়কড় করে একটা শব্দ কানে এসেছিল, কিছু করার আগেই হঠাৎ ভেঙে পড়ল বহুতল! মর্মান্তিক পরিণতি ৯ জনের
গতকাল রাতে ভেঙে পড়ে বহুতল। অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।Image Credit: X
| Updated on: Jul 31, 2026 | 11:26 AM
Share

মুম্বই: লাগাতার বৃষ্টিতে বিপর্যয়। ভেঙে পড়ল চারতলা বহুতল। দুর্ঘটনায় অন্তত  নয় জনের মৃত্যু হয়েছে। এখনও বহুতলের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। বৃহস্পতিবার রাতে আচমকাই ভেঙে পড়ে ওই বহুতল।  চাপা পড়ে যান বিল্ডিংয়ের বাসিন্দারা। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, চার তলা ওই বিল্ডিংয়ে প্রতিটি তলে ১২টি করে কামরা ছিল। মোট ৪৮টি ঘর ছিল। পুরসভার তরফে আগেই ওই বিল্ডিংটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি বিল্ডিং সারাইয়ের কাজও শুরু হয়েছিল। তার মধ্যেই গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা ওই বহুতল ভেঙে পড়ে।

বহুতলের বাসিন্দারা যারা কোনওক্রমে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, তারা জানিয়েছেন যে রাত ৯টা নাগাদ বিকট শব্দ কানে এসেছিল, যেন কিছু একটা জিনিসে ফাটল ধরছে, ভেঙে পড়ছে। এরপরই তারা অনেকে বেরিয়ে আসেন ঘর থেকে এবং স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। ওই বিল্ডিংয়ের বাসিন্দাদের বের করে আনা হচ্ছিল। এর মাঝেই ওই বিল্ডিংয়ের বি উইং ভেঙে পড়ে হুড়মুড়িয়ে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে ধ্বংসস্তূপের নীচ থেকে ছয়জনের দেহ উদ্ধার করা হয়েছে। পরে এনডিআরএফের তরফে আজ সকালে জানানো হয় যে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান, বিল্ডিং সারাইয়ের কাজ করছিলেন যে শ্রমিকরা, তাদেরই মৃত্যু হয়েছে। এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন। তাদের খোঁজে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে এনডিআরএফ ও থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স। এছাড়াও দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। উপস্থিত রয়েছে ডগ স্কোয়াড।

Follow Us