AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chicken Biriyani in Mid Day Meal: মিড ডে মিলে বাচ্চাদের পাতে পড়বে গরম গরম চিকেন বিরিয়ানি! বিরাট উদ্যোগ শিক্ষামন্ত্রীর

Mid Day Meal Menu: যদি বর্তমান স্কুল শিক্ষামন্ত্রীর প্রস্তাব গৃহীত হয়, তাহলে সরকারি স্কুলের পডুয়ারা সপ্তাহে একদিন করে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি পাবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ব্রেকফাস্ট মেনুতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

Chicken Biriyani in Mid Day Meal: মিড ডে মিলে বাচ্চাদের পাতে পড়বে গরম গরম চিকেন বিরিয়ানি! বিরাট উদ্যোগ শিক্ষামন্ত্রীর
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jul 31, 2026 | 10:07 AM
Share

চেন্নাই: সপ্তাহে একদিন মিড ডে মিলে মাছ বা মাংস, নয়তো ডিম। এতেই বিশাল খুশি হয়ে যায় খুদে খুদে পড়ুয়ারা। তবে এবার তাদের আনন্দ দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। কারণ মিড ডে মিলে (Mid Day Meal) মাছ-মাংস নয়, এবার সপ্তাহে একদিন মিড ডে মিলে দেওয়া হবে চিকেন বিরিয়ানি (Chicken Biriyani)!  

সপ্তাহে একদিন মিড ডে মিলে চিকেন বিরিয়ানি দেওয়ার পরিকল্পনা করছে তামিলনাড়ু সরকার। বিজয়ের সরকার দায়িত্ব নিতেই মিড ডে মিলে এই বড় চমক। ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী রাজমোহন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের কাছে এই প্রস্তাব দিয়েছেন।

হঠাৎ চিকেন বিরিয়ানি কেন? এই প্রশ্নের উত্তরে স্কুল শিক্ষা মন্ত্রী রাজমোহন বলেন যে প্রতিটি রাজ্যেই স্কুলে শিশুদের পুষ্টি বৃদ্ধি প্রকল্পের জন্য নানা উদ্য়োগ নিয়েছে। তিনি বলেন, “কামারাজার রাজ্যে মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন। করুণানিধি ডিম যুক্ত করেছিলেন মিড ডে মিলে, এমজিআর তা পরিবর্তন করে পুষ্টিগুণ সমৃদ্ধ প্রোগ্রামে পরিণত করেন এবং জয়ললিতা সারা সপ্তাহ জুড়ে ডিম দেওয়ার ব্যবস্থা করেছিলেন। একইভাবে আমার সরকারি স্কুলে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দেওয়ার ইচ্ছা”। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিজয় এই প্রস্তাবনা পর্যালোচনা করে দেখছেন।

প্রসঙ্গত, স্কুলে শিশুদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পরিবেশনে বরাবর পথ প্রদর্শক তামিলনাড়ু। ১৯৫০-র দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামারাজা প্রথম মিড ডে মিল চালু করেছিলেন। তার দেখাদেখিই বাকি রাজ্যেও মিড ডে মিল চালু হয়।

২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ডিএমকে সরকার চালু করে মুখ্যমন্ত্রী ব্রেকফাস্ট স্কিম। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের পাশাপাশি প্রাতঃরাশও দেওয়া শুরু হয়।

যদি বর্তমান স্কুল শিক্ষামন্ত্রীর প্রস্তাব গৃহীত হয়, তাহলে তামিলনাড়ুর সরকারি স্কুলের পডুয়ারা সপ্তাহে একদিন করে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি পাবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ব্রেকফাস্ট মেনুতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। গম ও রাভা উপমার মতো খাবারের মতো খাবারের বদলে আরও পুষ্টিগুণ সম্পন্ন খাবার আনার পরিকল্পনা রয়েছে তাদের।

Follow Us