AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Updates: কেন্দ্রীয় এজেন্সির থেকে দক্ষতা নিয়ে কাজ করেছে রাজ্যের পুলিশ, বললেন শুভেন্দু

| Edited By: | Updated on: Aug 01, 2026 | 4:14 AM
Share

Breaking News Update in Bengali: শহরে ফের ইডি অভিযান। একসঙ্গে ১০ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তার তদন্তেই এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। অন্যদিকে, নজরে রয়েছেন বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

West Bengal News Updates: কেন্দ্রীয় এজেন্সির থেকে দক্ষতা নিয়ে কাজ করেছে রাজ্যের পুলিশ, বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla

শহরে ফের ইডি অভিযান। একসঙ্গে ১০ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তার তদন্তেই এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। অন্যদিকে, নজরে রয়েছেন বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এদিকে, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। সংসদে বাদল অধিবেশন চলছে। নজর থাকবে সেদিকেও। সব মিলিয়ে ঘটনার ঘটনা। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Aug 2026 04:12 AM (IST)

    Jaish terror suspect: ‘এমন ব্যবহার করত, কারও সন্দেহ হবে না’

    • শরীরচর্চার জন্য জিমে যেত। বর্ধমান শহরের সেই জিম থেকেই গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডলকে।
    • যে হামিম পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে, তার সঙ্গে জঙ্গি-যোগের বিষয়টি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি জিমের অন্যরা।
    • হামিম গ্রেফতার হওয়ার পর তাঁদের কেউ কেউ অবাক হলেন।
    • তবে ধৃত ওই সন্দেহভাজন জঙ্গি নিজের পরিচয় লুকিয়ে রাখতে কী কী করত জিমে, সে সব সামনে এল।
    • তাকে যাতে কারও সন্দেহ না হয়, সেজন্য চুপচাপ থাকত। এমনকি, খুব একটা ট্রেনারেরও সাহায্য নিত না হামিম।

    বিস্তারিত পড়ুন: নিজের ‘পরিচয়’ লুকোতে জিমে ‘ভালো ছেলে’ সেজে থাকত হামিম, কী করত?

  • 01 Aug 2026 04:10 AM (IST)

    PM Modi: বিপথে পরিচালিত হয়েছে, সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব: মোদী

    • সোশ্যাল মিডিয়ায় ফের যুবসমাজকে নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
    • যন্তর মন্তরে বিক্ষোভের সময় তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী।
    • শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, তাদের শাস্তি, দীর্ঘ আইনি প্রক্রিয়া বা সামাজিকভাবে হেনস্থা না করে বরং সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত।

    বিস্তারিত পড়ুন: ‘কঠিন দায়িত্ব আমাদের পালন করতেই হবে’, সোশ্যাল মিডিয়ায় ফের বড় বার্তা মোদীর

  • 31 Jul 2026 03:02 PM (IST)

    Suvendu Adhikari: পুলিশের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী

    নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী। মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী।

    কী কী বললেন তিনি?

    ব্যারাকপুরে পুলিশের অনুষ্ঠানে বলেছি, এ রাজ্যের পুলিশও কেন্দ্রীয় এজেন্সির থেকেও দক্ষতা নিয়ে কাজ করেছেন। সুযোগ পেলে তাঁরাও যে কাজ করতে পারে, তা দেখিয়ে দিয়েছেন

    বাংলার পুলিশ দক্ষ, আরও একবার দেখিয়ে দিলেন পুলিশকে সুযোগ দিলে তাঁরা যে সব র‍্যাকেট ভাঙতে পারে,আজ সেটা প্রমাণিত এরাজ্যের পুলিশ কেন্দ্রীয় এজেন্সির মতো দক্ষ রেভেন্যু লিকেজ নিয়ে বলেছি। বীরভূমের কথা বলেছি। ৬০-৮০ কোটি টাকা আসত। ১১ মে এক মাসে ৮৩ কোটি টাকা রেভেন্যু পেয়েছি। ১১০০ কোটি টাকা বেরিয়ে যেত। বাংলা পুলিশই তাঁদের ধরতে পারবে।

    ২৮ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে মিনার মণ্ডলের বাড়ি থেকে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। আমরা জেনেছি বিদেশে পালিয়ে গিয়েছে।সেন্ট্রাল এজেন্সির সাহায্য নিতে বলেছি। ৯৩ কোটি টাকা আছে বিভিন্ন অ্যাকাউন্টে। সেগুলি ফ্রিজ হয়েছে। জায়গার পরিমাণ ৩০০ বিঘা। পাঁচ জনকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

  • 31 Jul 2026 01:15 PM (IST)

    Taslima Nasrin: কলকাতায় পা দিলেন তসলিমা নাসরিন

    কলকাতায় পৌঁছলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। ১৯ বছর পর কলকাতায় পা দিলেন তিনি। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। তাঁর পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে তাঁকে স্বাগত জানানো হয়।

  • 31 Jul 2026 11:58 AM (IST)

    Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীকে হত্যার ছক? বাংলা থেকে গ্রেফতার জঙ্গি

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক? বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি হামিদ মন্ডল। জৈশ-ই-মহম্মদের জঙ্গি হামিদ মন্ডল। জানা গিয়েছে, বেশ কয়েকবছর ধরেই বাংলায় থাকছিল এই হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ।

    পড়ুন বিস্তারিত: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত্যার ছক? বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

  • 31 Jul 2026 11:06 AM (IST)

    Tulu Mondal: ভোররাতে টুলুর বাড়ি সিল

    টুলু মণ্ডলের সিউড়ির বাড়ি সিল করা হয়েছে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সোনা-রুপো।

    • বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৭০ গ্রাম সোনা, ৫০০ গ্রাম রুপো।
    • নগদ আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ
    • তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে
    • পুলিশের নজরে টুলুর হিসাবরক্ষক
  • 31 Jul 2026 10:15 AM (IST)

    Taslima Nasrin: কলকাতায় ফিরছেন তসলিমা

    শহরে ফিরছেন তসলিমা নাসরিন। প্রায় ২০ বছর পর কলকাতায় ফিরছেন তিনি।

    • আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তসলিমা নিজেই।
    • পোস্টে লেখেন, “আজি এ প্রভাতে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করিলাম।”
    • আগামিকাল রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠানে থাকবেন সাহিত্যিক।
  • 31 Jul 2026 10:10 AM (IST)

    Ed Raid: শহরের ১০ জায়গায় ইডি অভিযান

    শহরের ১০ জায়গায় হানা ইডির। একসঙ্গে ১০ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তার তদন্তেই এই ইডি অভিযান বলে জানা গিয়েছে।

    • শুক্রবার  ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে ইডির কয়েকট টিম বেরিয়ে তল্লাশি অভিযানে বেরিয়েছেন।
    • জানা গিয়েছে, খিদিরপুর,শর্ট স্ট্রিট.. সহ বিভিন্ন জায়গায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। লেনদেন ও বিভিন্ন নথি খতিয়ে দেখা ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Published On - Jul 31,2026 9:58 AM

Follow Us