AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kerala High Court: ১৬ বছরেই অনেক কিশোর-কিশোরীর পরিণত বোধ তৈরি হয়, নাবালক অপরাধীদের বয়সসীমা বদল নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

ঘটনার সূত্রপাত কেরলে নেডুম্বাসেরিতে একটি ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, মদ্যপ অবস্থায় একটি মিনি কুপার গাড়ি চালিয়ে এক তরুণ স্কুটারে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। অভিযোগ, গাড়িচালকের বয়স ছিল ১৮ বছর।

Kerala High Court: ১৬ বছরেই অনেক কিশোর-কিশোরীর পরিণত বোধ তৈরি হয়, নাবালক অপরাধীদের বয়সসীমা বদল নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের
কেরালা হাইকোর্ট Image Credit: Facebook
| Updated on: Nov 16, 2026 | 2:00 PM
Share

কেরালা: নাবালক অপরাধীদের ক্ষেত্রে আইনি বয়সসীমা ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার কথা বিবেচনা করা উচিত। বর্তমান সময়ে ১৬ বছর বয়সেই অনেক কিশোর-কিশোরীর মধ্যেই যথেষ্ট পরিণতবোধ তৈরি হচ্ছে। তাই আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের।

বিচারপতি এ বদরুদ্দিনের বেঞ্চ সম্প্রতি একটি মামলার শুনানিতে এই মন্তব্য করে। তবে আদালতের এই পর্যবেক্ষণ মানেই এখনই আইন পরিবর্তন হচ্ছে, এমনটা নয়। আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করার জন্য আইনসভাকে পরামর্শ দিয়েছে আদালত।

ঘটনার সূত্রপাত কেরলে নেডুম্বাসেরিতে একটি ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, মদ্যপ অবস্থায় একটি মিনি কুপার গাড়ি চালিয়ে এক তরুণ স্কুটারে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। অভিযোগ, গাড়িচালকের বয়স ছিল ১৮ বছর। এই ঘটনাকে সামনে রেখেই অপ্রাপ্তবয়স্কদের কাছে কীভাবে সহজে মদ পৌঁছে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এই বিষয়টি নিয়ে কোল্লামের বাসিন্দা বিনোদ বিক্রম নামে এক ব্যক্তি হাইকোর্টে মামলা করেন। তাঁর অভিযোগ, কেরলের আবগারি আইনে ২৩ বছরের কম বয়সিদের মদ খাওয়া এবং তাঁদের কাছে মদ বিক্রি বা পরিবেশনের উপর নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না। একাধিক পানশালায় বয়স যাচাই না করেই কমবয়সিদের মদ পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মামলার শুনানিতে আদালত জানায়, ১৮ বছরের কম বয়সিদের মদ্যপানের পর প্রাণঘাতী দুর্ঘটনায় জড়িয়ে পড়ার মতো একাধিক ঘটনা সামনে এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। সেই সঙ্গে কিশোর অপরাধীদের আইনি বয়সসীমা ১৬ বছর করার বিষয়টিও আইনসভাকে ভাবতে হবে।

এরপর আদালত কেরলের আবগারি দফতরের কমিশনারকে নির্দেশ দিয়েছে, ২৩ বছরের কম বয়সিদের মদ পরিবেশন বন্ধ করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। কীভাবে এই আইন আরও কার্যকর করা যায়, সে সম্পর্কেও পরামর্শ দিতে বলা হয়েছে। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Follow Us