AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Students New Rules: আমেরিকায় ছেলে-মেয়েকে পাঠানোর স্বপ্ন? চাকরির আগেই দিতে হবে ৯৫ লাখ টাকা!

US Work Rule: আগে পড়াশোনা শেষ না হওয়া অবধি পডুয়ারা যতদিন প্রয়োজন, আমেরিকায় থাকতে পারতেন। নতুন নিয়মে, আন্তর্জাতিক পড়ুয়ারা আমেরিকায় চার বছর থাকার অনুমতি পাবে। যদি পিএইচডি বা মেডিক্যাল ডিগ্রি কিংবা রিসার্চের জন্য আরও সময়ের প্রয়োজন হয়, তাহলে হোমল্যান্ড সিকিউরিটির কাছে আবেদন করতে হবে। 

US Students New Rules: আমেরিকায় ছেলে-মেয়েকে পাঠানোর স্বপ্ন? চাকরির আগেই দিতে হবে ৯৫ লাখ টাকা!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jul 31, 2026 | 9:34 AM
Share

ওয়াশিংটন: ভারতীয়দের ‘দ্য আমেরিকান ড্রিম’ আরও দামি হতে চলেছে। পড়াশোনা করতে প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া আমেরিকায় যায়, সেখানের নামী-দামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।  তবে এবার আমেরিকায় গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আরও অনেকটা ব্যয়বহুল হয়ে উঠতে চলেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রশাসন বিদেশি পডুয়াদের উপরে বিপুল অঙ্কের ফি চাপানোর পরিকল্পনা করছে। যারা পড়াশোনা শেষ করে, আমেরিকাতেই চাকরি করার পরিকল্পনা করছে, তাদের এক লক্ষ ডলার ফি দিতে হবে।

একইসঙ্গে নতুন ভিসা নিয়মও চালু হতে চলেছে। বিদেশি পড়ুয়ারা আমেরিকায় কতদিন থাকতে পারবে সরকারি অনুমতি ছাড়া, সেই নিয়মও বদল হবে।

১ লক্ষ ডলার ফি প্রস্তাবনা-

জানা গিয়েছে, এই এক লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯৫.৪৫ লক্ষ টাকা, তা অপারেশনাল প্রাক্টিকাল ট্রেনিংয়ের জন্য নেওয়া হবে। কলেজ ডিগ্রি ও আমেরিকায় প্রথম চাকরির মধ্যে সেতুবন্ধনের কাজ করে এই ওপিটি (OPT)। এফ-১ ভিসায় আমেরিকায় বসবাসকারী পড়ুয়ারা তাদের গ্রাজুয়েশনের পরও এক বছর আমেরিকায় থাকতে পারে এবং যে বিষয় নিয়ে পড়াশোনা করেছে, সেই ক্ষেত্রে কাজ করতে পারে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও অঙ্কের পড়ুয়ারা তিন বছর অবধি থেকে কাজ করতে পারে।

পরবর্তী স্তরে তারা অভিজ্ঞতার ভিত্তিতে এইচ-১বি ভিসা (H-1B work visa)-এ কাজ করতে শুরু করতে পারে। এই  অপারেশনাল প্রাক্টিকাল ট্রেনিং-র উপরই এক লক্ষ ডলারের ফি চাপানোর পরিকল্পনা ট্রাম্পের।

এখনও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। পড়ুয়াদেরই এই ফি দিতে হবে নাকি যে সংস্থায় তারা কাজ করছে, তাদের এই ফি দিতে হবে, সেই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পড়ুয়াদের চিন্তা কেন?

ভারতীয়  সহ বহু দেশের পড়ুয়াই আমেরিকায় কাজ করার স্বপ্ন নিয়েই, সে দেশ থেকে ডিগ্রি অর্জন করতে যায়। পড়াশোনার জন্য লাখ লাখ টাকা, কোনও কোনও ক্ষেত্রে কোটি টাকাও খরচ করেন। সেখানে যদি মার্কিন সরকার ওপিটি ফি বাবদ ১ লক্ষ ডলার নেয়, তাহলে মার্কিন কোম্পানিগুলি বিদেশিদের চাকরি দিতে দুইবার ভাববে।  আর যদি পড়ুয়াদের নিজেদের এই বিপুল ফি দিতে হয়, তাহলে অনেকেই সেই ফি দিতে পারবেন না।

ভিসার নিয়মেও বদল-

আগে পড়াশোনা শেষ না হওয়া অবধি পডুয়ারা যতদিন প্রয়োজন, আমেরিকায় থাকতে পারতেন। তবে এবার সেই নিয়মে বদল আসছে। নতুন নিয়মে, আন্তর্জাতিক পড়ুয়ারা আমেরিকায় চার বছর থাকার অনুমতি পাবে। যদি পিএইচডি বা মেডিক্যাল ডিগ্রি কিংবা রিসার্চের জন্য আরও সময়ের প্রয়োজন হয়, তাহলে হোমল্যান্ড সিকিউরিটির কাছে আবেদন করতে হবে।

Follow Us