AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gaza Disarmament Deal: গাজায় ঐতিহাসিক চুক্তির ঘোষণা ট্রাম্পের, কী হতে চলেছে সেখানে?

Hamas Disarmament: হামাসের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন যে ইজরায়েলের সঙ্গে যে সম্মতি চুক্তি হয়েছে, তাতে হামাসের নিরস্ত্রকরণ এবং গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এখনও ইজরায়েলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ট্রাম্পের এই ঘোষণা নিয়ে। 

Gaza Disarmament Deal: গাজায় ঐতিহাসিক চুক্তির ঘোষণা ট্রাম্পের, কী হতে চলেছে সেখানে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jul 31, 2026 | 8:18 AM
Share

ওয়াশিংটন: ইজরায়েল-হামাস যুদ্ধের চিরতরে ইতি? বৃহস্পতিবার ‘ঐতিহাসিক ঘোষণা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানালেন গাজা স্ট্রিপে (Gaza Strip) হামাস ও অন্যান্য সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চুক্তি হয়েছে। নতুন প্যালেস্তাইন প্রশাসন গঠন হবে এবং দফায় দফায় ইজরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে গাজা স্ট্রিপ থেকে।

নিজস্ব সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর তৈরি বোর্ড অব পিসের (Board of Peace) জন্যই এই চুক্তিতে পৌঁছনো সম্ভব হয়েছে। হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রকরণের চুক্তি হয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য এটা ঐতিহাসিক পদক্ষেপ বলেই উল্লেখ করেন ট্রাম্প।

প্রসঙ্গত, ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামাতে, গাজার পুনর্নির্মাণ করতে ও স্থিতাবস্থা ফিরিয়ে আনতেই এই বোর্ড অব পিস তৈরি করেছিলেন ট্রাম্প।

হামাসের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন যে ইজরায়েলের সঙ্গে যে সম্মতি চুক্তি হয়েছে, তাতে হামাসের নিরস্ত্রকরণ এবং গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এখনও ইজরায়েলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ট্রাম্পের এই ঘোষণা নিয়ে।

মিশরের কায়রোয় এই চুক্তি নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বলে সূত্রের খবর। মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে গতকাল ট্রাম্প বলেন, “হামাসের নিরস্ত্রকরণ সম্পন্ন হলে, ইজরায়েল সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। গাজাকে যাতে সেখানের বাসিন্দা ও পড়শিদের জন্য নিরাপদ বানানো যায়, তার জন্য নতুন প্যালেস্তাইন পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স কাজ করবে।”

গত অক্টোবরে হামাস-ইজরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি হয়। তবে তারপরও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  সূত্রের খবর, ট্রাম্পের ঘোষণার পরই কায়রো শীঘ্রই গাজা শান্তি চুক্তির মধ্যস্থতাকারীদের নিয়ে বৈঠকে বসতে পারে। তবে কোথায় এই বৈঠক হবে, তা জানা যায়নি।

Follow Us