AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM Win: বিধায়ক শূন্য, সাংসদ মাত্র এক, এবার ৫০ আসন জিতে চমক সিপিএমের

Rajasthan Panchayat Election Results 2026: শেষ পাওয়া খবর অনুযায়ী, সব মিলিয়ে পঞ্চায়েত সমিতিতে মোট ৭ হাজার ৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৩ হাজার ৭৫৮টি আসনে। বিজেপি জিতেছে ২,২১৩টি আসনে। সেখানে জেলা পরিষদে ১২৭৫ আসনের মধ্যে ৭৯৪ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। আর বিজেপি জিতেছে ৩৫৭ আসনে।

CPIM Win: বিধায়ক শূন্য, সাংসদ মাত্র এক, এবার ৫০ আসন জিতে চমক সিপিএমের
| Updated on: Nov 21, 2026 | 3:11 PM
Share

জয়পুর: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে (Rajasthan Panchayet Election 2026) বড় সাফল্য পেয়েছে কংগ্রেস (Congress)। বিজেপিকে (BJP) ছাপিয়ে গিয়েছে হাত শিবির। তবে, উল্লেখযোগ্য ফল করেছে সিপিএমও (CPIM)। গোটা দেশে যেখানে কোথাও বিধানসভার একটি আসন রয়েছে লাল শিবিরের ঝুলিতে, কোথাও আবার শূন্য সিপিএম। শুধু তাই নয়, রাজস্থানের কথাই যদি ধরা যায়, সেখানে কিন্তু কোনও বিধায়ক নেই। সাংসদের সংখ্যাও মাত্র এক। সেখানে রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা।

রাজস্থানে কোথায় কত আসনে জিতেছে সিপিএম?

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজস্থানের পঞ্চায়েত সমিতির নির্বাচনে ৫০টি আসনে জয় পেয়েছে সিপিএম। পাশাপাশি, ৭টি জেলা পরিষদেও জয়ী হয়েছেন লাল শিবিরের প্রার্থীরা। উল্লেখ্য, এর আগে নোখা নগরপালিকার ৪৫টি আসনের মধ্যে ২৯টি ওয়ার্ডে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সিপিএম। সেখানে বিজেপির প্রাপ্তি ছিল ১৩।

রাজস্থান নির্বাচনের ফলাফল

এদিকে, শেষ পাওয়া খবর অনুযায়ী, সব মিলিয়ে পঞ্চায়েত সমিতিতে মোট ৭ হাজার ৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৩ হাজার ৭৫৮টি আসনে। বিজেপি জিতেছে ২,২১৩টি আসনে। সেখানে জেলা পরিষদে ১২৭৫ আসনের মধ্যে ৭৯৪ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। আর বিজেপি জিতেছে ৩৫৭ আসনে।

অন্যান্য দলগুলির মধ্যে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) পেয়েছে ৪৯৬টি পঞ্চায়েত সমিতির আসন। ভারত আদিবাসী পার্টি (BAP) জিতেছে ২৭৬টি আসনে। বহুজন সমাজ পার্টির (BSP) ঝুলিতে গিয়েছে ৬০টি আসন। আম আদমি পার্টি (AAP) পেয়েছে মাত্র ২টি আসন। পাশাপাশি, নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৬২৭টি আসনে।

Follow Us