AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: AI ট্রেনিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর কারখানা, লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

Independence Day 2026: দেশজুড়ে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তাতে গতি আনতে একাধিক মিশনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে তিনি দেশকে আরও উন্নত করার, যুবশক্তির বিকাশ ঘটানোর জন্য বিরাট উদ্যোগের ঘোষণা করেন।

PM Narendra Modi: AI ট্রেনিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর কারখানা, লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
লালকেল্লায় দাঁড়িয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর।Image Credit: PTI
| Updated on: Aug 15, 2026 | 9:31 AM
Share

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠান থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। দেশজুড়ে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তাতে গতি আনতে একাধিক মিশনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে তিনি দেশকে আরও উন্নত করার, যুবশক্তির বিকাশ ঘটানোর জন্য বিরাট উদ্যোগের ঘোষণা করেন। কী কী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখে নেওয়া যাক একনজরে-

এআই (AI) প্রশিক্ষণ: লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে আগামী এক বছরে এক কোটি যুবক-যুবতীকে মিশন মোডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) শেখানোর উদ্যোগ নেওয়া হবে।

বিনামূল্যে অনলাইন কোচিং: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবকদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে।

সিভিল ডিফেন্সে পরিবর্তন: দেশের নিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় আরও ভালো প্রশিক্ষণ ও আধুনিক ব্যবস্থা তৈরি করা হবে।

প্রতিভার খোঁজ: ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশজুড়ে অভিযান চালানো হবে। ২০৩৬ সালের অলিম্পিকের লক্ষ্য নিয়েই এই প্রতিভার খোঁজ করা হবে।

সেমিকন্ডাক্টর কারখানা: আগামী ১-২ বছরের মধ্যে দেশের ৭-৮টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা চালু করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।

পারমাণবিক বিদ্যুৎ: ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য আগামী ৬-৭ বছরের মধ্যে ৫টি নতুন পারমাণবিক রিঅ্যাক্টর চালু করা হবে।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে