Modi Govt: ৪০০ পেলে কী করবে মোদী সরকার, জানালেন বিজেপির মুখপাত্র
শাহনওয়াজ হুসেন জানিয়েছেন, হিন্দু কোনও ধর্ম নয়। তা জীবনের চলার পথ। এ দেশের মুসলিমরা কোন তিনটি ভুল করেছেন, তার উল্লেখও এ দিন করেছেন তিনি। খিলাফত আন্দোলনকে সমর্থন, দেশভাগের সময় পাকিস্তানকে সমর্থন এবং অযোধ্যা নিয়ে ভুল অবস্থান ভারতের মুসলিমদের তিনটি ভুল বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রয়াগরাজ: আসন্ন লোকসভা নির্বাচনে ভারতবাসী যদি বিজেপিকে ৪০০ আসন দেয়, তাহলে কী হবে তা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেন। শনিবার শাহনওয়াজ জানিয়েছেন, দেশবাসী বিজেপিকে ৩০০ আসন দিয়েছিল। এর পরই শ্রী রাম অযোধ্যায় ফিরে এসেছে। যদি এখন বিজেপিকে ৪০০ আসন দেশবাসী দেয়, তাহলে গোটা দেশে গোহত্যা বন্ধ হবে। অখিল ভারতীয় ধর্ম সঙ্ঘের আয়োজিত ‘কাউ অ্যান্ড ইন্ডিয়া’ শীর্ষক আলোচনা সভাতে এই কথা বলেছেন বিজেপির জাতীয় মুখপাত্র। গো হত্যা নিয়ে মোদী সরকার নিশ্চিতভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে শাহনওয়াজ হুসেন জানিয়েছেন, হিন্দু কোনও ধর্ম নয়। তা জীবনের চলার পথ। এ দেশের মুসলিমরা কোন তিনটি ভুল করেছেন, তার উল্লেখও এ দিন করেছেন তিনি। খিলাফত আন্দোলনকে সমর্থন, দেশভাগের সময় পাকিস্তানকে সমর্থন এবং অযোধ্যা নিয়ে ভুল অবস্থান ভারতের মুসলিমদের তিনটি ভুল বলেও উল্লেখ করেছেন তিনি।
এর পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত স্বামী সর্বেশ্বরানন্দ সরস্বতী এবং স্বামী কারপতরিজির প্রশংসাও শোনা গিয়েছে শাহনওয়াজের কথায়। স্বামী কারপতরিজির নামে মোদী সরকার ডাকটিকিট প্রকাশের কথাও উল্লেখ করেছেন তিনি। গোহত্যা বন্ধ করতে মোদী সরকার বিল আনবে বলেও আশাবাদী তিনি।
