AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tv9 Festival of India: কীভাবে ‘তনহা দিল’ গেয়েছিলেন শান, কাহিনি শুনলে আপনিও চমকে যাবেন

সম্প্রতি টিভি৯ ভারতবর্ষের সঙ্গে এক আলাপচারিতায় শান তাঁর এই গানের নেপথ্য কাহিনি জানিয়েছিলেন। নিজের যাত্রাপথের কথা বলতে গিয়ে তিনি জানান, পারিবারিক সূত্রে সঙ্গীতের সঙ্গে সম্পর্ক তাঁর। সঙ্গীত তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকে।

Tv9 Festival of India: কীভাবে 'তনহা দিল' গেয়েছিলেন শান, কাহিনি শুনলে আপনিও চমকে যাবেন
| Edited By: | Updated on: Oct 02, 2025 | 12:23 PM
Share

‘চাঁদ সিফারিশ…’ আমির খানের সেই ‘ফানা’ সিনেমা থেকে শুরু করে আজকেও, তাঁর জৌলুস কমেনি এতটুকু। কেবল গানে নয়, একই সঙ্গে নিজের অভিনয় গুণ এবং রূপেও মুগ্ধ করেছেন ভক্তদের। তিনি আর কেউ নন প্রখ্যাত বলি গায়ক শান। নবমী নিশিতে তিনিই মাতিয়ে রাখলেন গোটা রাজধানীকে। TV9 Festivals Of India শানের তালে তালে মেতে উঠল দিল্লিবাসী।

‘আঁখোঁ মে সপনে লিয়ে, ঘর সে হাম চল তো দিয়ে… জানে ইয়ে রাহেঁ অব লে যায়েঙ্গি কহাঁ…’ – এই লিরিক্ যেন গুঞ্জরিত হয় প্রতিটি মানুষের হৃদয়ে।

সম্প্রতি টিভি৯ ভারতবর্ষের সঙ্গে এক আলাপচারিতায় শান তাঁর এই গানের নেপথ্য কাহিনি জানিয়েছিলেন। নিজের যাত্রাপথের কথা বলতে গিয়ে তিনি জানান, পারিবারিক সূত্রে সঙ্গীতের সঙ্গে সম্পর্ক তাঁর। সঙ্গীত তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকে। শানের বাবার স্বনামধন্য সঙ্গীতঁ শিল্পি মানস মুখোপাধ্যায়। বাংলা সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। বাবার গান আর সঙ্গীতের প্রতি ভালোবাসাই শানের মনে এই টান সৃষ্টি করেছিল। ছোট থেকেই তিনি বিজ্ঞাপনের জন্য জিঙ্গল গাইতেন। ১৫-১৬ বছর বয়সে শান বুঝতে পারেন যে তিনি এটিকেই পেশা হিসেবেও নিতে পারেন।

শান বললেই মানুষের মনে ভেসে ওঠে ‘তনহা দিল’। তিনি বলেন, গানের জগৎ যেন তাঁকেই বেছে নিয়েছে। এই বছর তনহা দিল–এর ২৫তম বর্ষপূর্তি। আগে সুর তৈরি হতো লিরিক্সের আগে। সুরকার রাম সম্পত প্রথম তাঁকে সুর শোনান। শান জানান, তিনি গানটি গেয়েছিলেন তাঁর বন্ধুদের মনে রেখে। তাঁরাও বাইরে চলে গিয়েছিলেন। তাই তনহা দিল তাঁর কাছে বিশেষ গান। আজও এই গান তাঁকে বন্ধুদের কথা মনে করিয়ে দেয়।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?