AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: ‘মনগড়া গল্প বলছে পাকিস্তান, বাধ্য হয়েছিল সংঘর্ষবিরতি চাইতে’, বিস্ফোরক বায়ুসেনা প্রধান

Operation Sindoor: গত মে মাসে পাকিস্তান যে কতটা পর্যদুস্ত হয়েছিল, তার সুস্পষ্ট চিত্র তুলে ধরে বায়ুসেনা প্রধান এপি সিং জানান যে ৪-৫টি এফ-১৬ ফাইটার জেট ও জেএফ-১৭ ধ্বংস করা হয়েছে। একটি নজরদারি বিমানও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন যে ভারতের কাছে প্রমাণ রয়েছে।

India-Pakistan: 'মনগড়া গল্প বলছে পাকিস্তান, বাধ্য হয়েছিল সংঘর্ষবিরতি চাইতে', বিস্ফোরক বায়ুসেনা প্রধান
বায়ুসেনা প্রধান এপি সিং।Image Credit: PTI
| Updated on: Oct 03, 2025 | 3:33 PM
Share

নয়া দিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে সামনে এল আরও বড় তথ্য। ভারতীয় বায়ুসেনার প্রধান এপি সিং নিজেই জানালেন যে অপারেশন সিঁদুরের সময় ৮-১০টি পাকিস্তানি ফাইটার জেটকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। এর মধ্যে ছিল আমেরিকার তৈরি এফ-১৬ এবং চিনা জেএফ-১৭।

৯৩ তম বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে এ দিন বায়ুসেনা প্রধান জানান, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতীয় জেট ধ্বংস করার যে দাবি করেছে, তা সম্পূর্ণ মনগড়া কাহিনী। 

গত মে মাসে পাকিস্তান যে কতটা পর্যদুস্ত হয়েছিল, তার সুস্পষ্ট চিত্র তুলে ধরে বায়ুসেনা প্রধান এপি সিং জানান যে ৪-৫টি এফ-১৬ ফাইটার জেট ও জেএফ-১৭ ধ্বংস করা হয়েছে। একটি নজরদারি বিমানও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন যে ভারতের কাছে প্রমাণ রয়েছে। ৩০০ কিলোমিটার পাল্লার মিসাইলের আঘাত বায়ুসেনার জন্য এই বছরের হাইলাইট ছিল।

র‌্যাডার সিস্টেমের নিখুঁত আঘাতে আরও ৪-৫টি ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। পাকিস্তানি কম্যান্ড সেন্টার থেকে শুরু করে রানওয়ে, হ্যাঙারও ধ্বংস করা হয়েছে। বায়ুসেনা প্রধান বলেন, “আমরা পাকিস্তানকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলাম যে তারা সংঘর্ষবিরতি চাইতে বাধ্য হয়।” 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাবি করেছিলেন, ওই সময়ে ভারতের ৭টি ফাইটার জেট ধ্বংস করেছিল পাকিস্তান। যদিও পাকিস্তান এর সাপেক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে