AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘সর্বসম্মতভাবে SIR-র সিদ্ধান্ত না হলে, তা স্থগিত হতে পারে’, জ্ঞানেশ মামলায় বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Supreme Court on Gyanesh Kumar Case: মুখ্য নির্বাচন কমিশনার (CEC) এবং নির্বাচন কমিশনারদের (ECs) বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে আইনি রক্ষাকবচের বৈধতা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন—এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট।

Supreme Court: 'সর্বসম্মতভাবে SIR-র সিদ্ধান্ত না হলে, তা স্থগিত হতে পারে', জ্ঞানেশ মামলায় বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 05, 2026 | 2:31 PM
Share

নয়া দিল্লি: সর্বসম্মতভাবে এসআইআরের সিদ্ধান্ত না হলে, তা স্থগিত হতে পারে। জ্ঞানেশ কুমারের মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এ দিন এই পর্যবেক্ষণ রাখেন বিচারপতি জয়মাল্য বাগচী। ফর্ম-৬ এ কে বদল করেছেন, তা জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

সংবিধান সংশোধন করে মুখ্য নির্বাচন কমিশনারকে বেনজির ক্ষমতা এবং রক্ষাকবচ (immunity) দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জের মামলায় নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার ও বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত শীর্ষ আদালতের। কেন্দ্রের কাছেও জবাব চাওয়া হয়েছে।

পটনার বাসিন্দা রাকেশ কুমার সিং মামলা করেছিলেন। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ আনেন আইনজীবী বিকাশ সিং।  যদিও পরবর্তী শুনানি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি।

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) এবং নির্বাচন কমিশনারদের (ECs) বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে আইনি রক্ষাকবচের বৈধতা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন—এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে (ECI) নির্দেশ দেয়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ক্ষমতা প্রয়োগ নিয়ে যে সিদ্ধান্তগুলিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে, সেই সিদ্ধান্তগুলির নথি আদালতে জমা দিতে হবে। এর মধ্যে বিতর্কিত ফর্ম ৬-এ পরিবর্তনের বিষয়টিও রয়েছে।

আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, “এই মামলায় একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, তা চ্যালেঞ্জ করা হয়েছে। এই দেশে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশে বড় হয়েছি। আজ তা আর নেই।”

একইসঙ্গে ফর্ম-৬ (Form 6)-এ পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেন গুরুস্বামী। তাৎপর্যপূর্ণভাবে প্রধান বিচারপতি বলেন, দয়া করে নোট করুন যে ফর্ম-৬-এ কোনও পরিবর্তন আমাদের অনুমোদনে হয়নি। এই মামলার পরবর্তী শুনানি এক সপ্তাহ পর হবে।

Follow Us