AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Independence Day 2026: স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ সরাসরি দেখতে পারবেন এখান থেকে…

Independence Day 2026: প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার ঠিক পরেই, ভারতীয় বায়ুসেনার দুটি এমআই-১৭ হেলিকপ্টার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে। একটি হেলিকপ্টারে জাতীয় পতাকা এবং অন্যটিতে ‘বন্দে মাতরম’ লেখা পতাকা প্রদর্শন করা হবে।

Independence Day 2026: স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ সরাসরি দেখতে পারবেন এখান থেকে...
রাত পোহালেই স্বাধীনতা দিবস।Image Credit: PTI
| Updated on: Aug 14, 2026 | 3:34 PM
Share

নয়া দিল্লি: রাত পোহালেই স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালিত হবে ৮০ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছর স্বাধীনতা দিবসে বিশেষভাবে বন্দে মাতরমের ১৫০ বছরের ঐতিহ্যকে স্মরণ করা হবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের বিশেষ আকর্ষণ হবে প্রথমবারের মতো বন্দে মাতরম গাওয়া।

এই বছরের উদযাপনে থিম হবে ‘বিকাশিত ভারত @২০৪৭’। এবারে বিশেষ করে যুবকদের ভূমিকার ওপর আলোকপাত করা হবে। দেশ গঠনে যুবকদের উদ্যম, আকাঙ্ক্ষা এবং অংশগ্রহণকে প্রতিফলিত করার জন্য কর্মসূচিগুলি সাজানো হয়েছে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন TV9 Bangla-র ওয়েবসাইট, ইউটিউব পেজ থেকে।

সকাল ৭টা থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হবে। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। যৌথ সামরিক ও দিল্লি পুলিশ গার্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দেওয়া হবে।

এরপরে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। ১০৫ মিমি লাইট ফিল্ড গান দিয়ে ২১টি তোপধ্বনি দেওয়া হবে। এরপরে আর্মি ব্যান্ড ‘বন্দে মাতরম’ গাইবে। তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হবে।

প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার ঠিক পরেই, ভারতীয় বায়ুসেনার দুটি এমআই-১৭ হেলিকপ্টার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে। একটি হেলিকপ্টারে জাতীয় পতাকা এবং অন্যটিতে ‘বন্দে মাতরম’ লেখা পতাকা প্রদর্শন করা হবে।

এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণের পর এনসিসি ক্যাডেট এবং স্বেচ্ছাসেবকরা ‘বন্দে মাতরম’ এবং তারপর জাতীয় সঙ্গীত গাইবেন। এতে মোট ২৫০০ জন এনসিসি ক্যাডেট এবং স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন।

এই বছর লালকেল্লার স্বাধীনতা দিবস উদযাপনে প্রায় ৫০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জ্ঞানপথে বসে থাকা ক্যাডেট এবং স্বেচ্ছাসেবকরা ‘বন্দে মাতরম’-এর আকৃতি তৈরি করবেন, যা বিশেষ আকর্ষণ হবে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা