AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BRICS-র আসর বসছে ভারতে, প্রস্তুতির এক ঝলক শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদী

BRICS Summit: ভারত ব্রিকস সামিট আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার। নয়া দিল্লির ভারত মণ্ডপমে এই লিডারস সামিটের আয়োজন করা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য সুরক্ষা থেকে শুরু করে বৈশ্বিক পরিচালন নিয়ে আলোচনা হবে এই সামিটে। জানা গিয়েছে, ১১টি দেশের সদস্যরা যোগ দেবেন এই সামিটে।

BRICS-র আসর বসছে ভারতে,  প্রস্তুতির এক ঝলক শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদী
ব্রিকস সামিটের আয়োজন করছে ভারত।Image Credit: X
| Updated on: Sep 10, 2026 | 7:39 PM
Share

নয়া দিল্লি: ভারতে বসতে চলেছে ব্রিকসের আসর। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বসবে ব্রিকস লিডারস সামিট। আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো রাষ্ট্রনেতারা। ব্রিকস সামিটের প্রস্তুতি কেমন, তার এক ঝলক দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত ব্রিকস সামিট আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার। নয়া দিল্লির ভারত মণ্ডপমে এই লিডারস সামিটের আয়োজন করা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য সুরক্ষা থেকে শুরু করে বৈশ্বিক পরিচালন নিয়ে আলোচনা হবে এই সামিটে। জানা গিয়েছে, ১১টি দেশের সদস্যরা যোগ দেবেন এই সামিটে।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসার কথা জানিয়েছেন। আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসাও আসবেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো আসবেন ব্রিকস সামিটে।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই অনুষ্ঠানের সূচনা করতে পারেন। সামিটের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনাও হতে পারে রাষ্ট্রনেতাদের সঙ্গে।

Follow Us