AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Alliance Meeting: ভোটের ফল প্রকাশ হলেই বৈঠকে বসবে INDIA Alliance, বড় কোনও স্ট্রাটেজি কষছে বিরোধীরা?

INDIA Alliance meeting after results: বৈঠকে শীর্ষ নেতৃত্ব বসবেন নাকি সংসদীয় দলের নেতা বা প্রতিনিধিরা থাকবেন, তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের এই বৈঠক ডাকার উদ্যোগ নিচ্ছে কংগ্রেস। জাতীয় রাজনীতিতে বিরোধীদের যৌথ কর্মসূচি যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

INDIA Alliance Meeting: ভোটের ফল প্রকাশ হলেই বৈঠকে বসবে INDIA Alliance, বড় কোনও স্ট্রাটেজি কষছে বিরোধীরা?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 01, 2026 | 10:36 AM
Share

নয়া দিল্লি: আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরই ভাগ্য নির্ধারণ। শুধু পশ্চিমবঙ্গের নয়, পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরলম, পুদুচেরিতেও ভোটের ফলাফল প্রকাশ (Assembly Election Results 2026) হবে। কোন রাজ্যে কোন দল ক্ষমতায় আসবে, তা নিয়ে টানটান উত্তেজনা। তার মাঝেই ফল প্রকাশের পরের পরিকল্পনাও করে ফেলল বিরোধী জোট। ভোটের ফলাফলের পরেই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ুর ভোট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বৈঠকে বসবে ইন্ডিয়া জোটের নেতারা। কেমন ভোট হল, কত ভোট শতাংশ পেল ইন্ডিয়া জোটের সদস্যরা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। পাশাপাশি মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ঐক্যের ধারাবাহিকতা কীভাবে বজায় রাখা যায়, তা নিয়েও আলোচনা হবে।

বৈঠকে শীর্ষ নেতৃত্ব বসবেন নাকি সংসদীয় দলের নেতা বা প্রতিনিধিরা থাকবেন, তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের এই বৈঠক ডাকার উদ্যোগ নিচ্ছে কংগ্রেস। জাতীয় রাজনীতিতে বিরোধীদের যৌথ কর্মসূচি যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এর বিরুদ্ধে ফের অপসারণের নোটিস জমা দিয়েছে বিরোধীরা। মোট ৭৩ জন বিরোধী সাংসদের স্বাক্ষর রয়েছে অপসারণের দাবিতে নোটিসে। কমিশনের বিরুদ্ধে মোট নয়টি অভিযোগ আনা হয়েছে। বিরোধীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর নির্বাচন চলাকালীন দূরদর্শনকে ব্যবহার করে জাতির উদ্দেশ্যে ভাষণের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক ভাষণ দিয়েছেন। কমিশন তারপরও কোনও ব্যবস্থা নেয়নি।

Follow Us