AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Bloc Meeting: পুজো মিটতেই আবার বৈঠকে INDIA জোট? কী স্ট্রাটেজি এবার?

Opposition Parties Meeting:  উৎসব মিটতেই ফের পথে নামার রূপরেখা ঠিক করতেই আজকের ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল।এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল ১ নভেম্বর রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের জনসভার প্রস্তুতি নিয়েও। এইজনসভায় প্রত্যেকটি শরিকি দল আলাদাভাবে দায়িত্ব নেবে জমায়েত করানোর।

INDIA Bloc Meeting: পুজো মিটতেই আবার বৈঠকে INDIA জোট? কী স্ট্রাটেজি এবার?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 22, 2026 | 12:34 PM
Share

নয়া দিল্লি: দুর্গাপুজো এবং দশেরা মিটতেই ফের পথে নামার ছক কষতে ব্যস্ত ইন্ডিয়া জোট (INDIA Bloc)। এখন থেকেই কাজ শুরু করছেন ইন্ডিয়া জোটের নেতারা।  আজ, একাদশীতেই ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। যদিও পরে জানা যায়, আজকের বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে।

উৎসব মিটতেই ফের পথে নামার রূপরেখা ঠিক করতেই আজকের ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল।এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল ১ নভেম্বর রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের জনসভার প্রস্তুতি নিয়েও। এইজনসভায় প্রত্যেকটি শরিকি দল আলাদাভাবে দায়িত্ব নেবে জমায়েত করানোর।

সূত্রের খবর, আজ সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বদের। তবে বেলা গড়াতেই জানানো হয়, আজকের বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পুজোর আগে এসআইআর বিতর্ক ও জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নেমেছিল ইন্ডিয়া জোট। আন্দোলনের মুখ ছিলেন রাহুল গান্ধী-প্রিয়ঙ্কা গান্ধীরা। সরকারের উপরে চাপ তৈরি করতে এবং জনগণের মনে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি নিয়ে মতামত তৈরি করতে বিক্ষোভ কর্মসূচি কার্যকর হয়েছে বলেই মনে করছে ইন্ডিয়া জোট। দুর্গাপুজোর জন্য বিক্ষোভ কর্মসূচি বন্ধ রাখলেও, উৎসব মিটতেই আবার রাস্তায় ফিরতে চাইছেন বিরোধী নেতারা। নতুন কর্মসূচি কী হবে, তা নিয়েই ভার্চুয়াল বৈঠকে আলোচনা হত।

Follow Us