INDI Bloc: SIR প্রক্রিয়ার একাধিক প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি INDI জোটের
Indi Bloc sent letter to CJI: মঙ্গলবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চিঠিতে ইন্ডিয়া ব্লকের ২১ টি শরিক দলের সই আছে। স্বাক্ষর করেছিলেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে এবং মল্লিকার্জুন খারগে-সহ শীর্ষ নেতারা। উল্লেখযোগ্যভাবে চিঠিতে সই করেছে আপ ও ডিএমকেও।

নয়া দিল্লি: এসআইআর (SIR) বিরোধিতায় অনড় ইন্ডি জোট (India Bloc)। SIR-এর মাধ্যমে ভোট চুরির অভিযোগে এবার দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ইন্ডি জোটের নেতারা। দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা প্রথম থেকেই করে এসেছে বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটে ভরাডুবির পরও এসআইআরের বিরোধিতা করে এসেছে ইন্ডি জোট। ভোট চুরির (India Bloc sent letter to CJI) অভিযোগ তোলা হয়। সম্প্রতি, ইন্ডি জোটের বৈঠকে এসআইআর নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়টি স্থির হয়েছিল। সেই মর্মেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি পাঠাল বিরোধী জোট।
মঙ্গলবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চিঠিতে ইন্ডিয়া ব্লকের ২১ টি শরিক দলের সই আছে। স্বাক্ষর করেছিলেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে এবং মল্লিকার্জুন খারগে-সহ শীর্ষ নেতারা। উল্লেখযোগ্যভাবে চিঠিতে সই করেছে আপ ও ডিএমকেও। ইন্ডি জোটে নেই কেজরীবালের আপ। এদিকে, ইন্ডি জোটের কোনও বৈঠকে উপস্থিত থাকছিলেন না ডিএমকে-র সদস্যরা। গত ৮ জুনের বৈঠকও বয়কট করেছিলেন তাঁরা। এই আবহে চিঠিতে দুই রাজনৈতিক দলের স্বাক্ষর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
চিঠিতে কী কী লেখা হয়েছে?
চিঠির প্রথমেই আবেদন করে লেখা হয়েছে, ‘যখন সবদিক বিপন্ন, তখন ভারতীয় গণতন্ত্র একমাত্র বিচার ব্যবস্থার মুখাপেক্ষী হয়ে থাকে।’ এরপরই চিঠিতে ভোট লুটের অভিযোগ তুলে ব্যাখ্যা করা হয়েছে, SIR-এর মাধ্যমে কীভাবে ভোট চুরি হয়েছে বা হচ্ছে। তুলে ধরা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, বিহার-সহ ভোট শেষ হওয়া অন্যান্য রাজ্যের উদাহরণও। নির্বাচন কমিশনের কার্যকলাপ কোন কোন ক্ষেত্রে নিয়ম বহির্ভূত এবং সংবিধানবিরোধী? চিঠিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কীভাবে SIR নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে,সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে চিঠিতে।
গত ৮ জুন বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। ওই বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সিপিএম-সহ ২১টি দল। বৈঠকে স্থির হয়েছিল, এসআইআর-এর মাধ্যমে ভোট চুরির অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখবেন। প্রায় ২২ দিন পর আজ সেই চিঠি পাঠানো হল। প্রসঙ্গত, আজ থেকে দিল্লি এবং কর্নাটকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া।
