India Slams Balochistan: ‘ঘর সামলান…’, ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ পাকিস্তানের! বাস্তব বুঝিয়ে দিল নয়াদিল্লি
India on Pakistan Attack: বরাবরই বালোচ গোষ্ঠী সশস্ত্র হামলার দায় ভারতের উপর চাপিয়ে আসছে পাকিস্তান। কিন্তু মুখে বলছে সেই সব কথা। হাতে নেই কোনও প্রমাণ। উল্টো দিক ভারত একেবারে প্রমাণ তুলে ধরে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা বেড়ে ওঠা সন্ত্রাসবাদ খতম করতে অভিযানে নেমেছে।

নয়াদিল্লি: বালোচিস্তানে সন্ত্রাসী হামলা, ঘর সামলাতে গিয়ে হোঁচট খাচ্ছে পাকিস্তান। গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে বালোচ লিবারেশন আর্মি। কিন্তু তার দায়ও নাকি ভারতের। শনিবার বালোচিস্তান-সহ পাকিস্তানের একাধিক জেলায় হওয়া সন্ত্রাসী হামলার দায় ভারতের ঘাড়ে চাপাল পাকিস্তান। তাঁদের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির দাবি, ভারতের পৃষ্ঠপোষকতায় এই হামলা হয়েছে।
তারপরেই কড়া বার্তা নয়াদিল্লির। পাকিস্তানের ভিত্তিহীন দাবিকে নস্যাৎ করে কড়া ভাষায় আক্রমণ সাউথ ব্লকের। এদিন একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক বলে, ‘পাকিস্তানের তোলা সমস্ত দাবি অযৌক্তিক। আমরা প্রতিটি অভিযোগকে প্রত্যাখ্যান করছি। তাঁদের অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে বিশ্ববাসীর নজর সরানোর জন্য এই সকল কৌশল নিচ্ছে পাকিস্তান।’
বরাবরই বালোচ গোষ্ঠী সশস্ত্র হামলার দায় ভারতের উপর চাপিয়ে আসছে পাকিস্তান। কিন্তু মুখে বলছে সেই সব কথা। হাতে নেই কোনও প্রমাণ। উল্টো দিক ভারত একেবারে প্রমাণ তুলে ধরে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা বেড়ে ওঠা সন্ত্রাসবাদ খতম করতে অভিযানে নেমেছে। বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের উচিত এই ধরনের মন্তব্য না করে, তাঁদের দেশের অভ্যন্তরে চলা সমস্যাগুলিকে নিরাময় করা।’
ঠিক কী ঘটেছে পাকিস্তানে?
শনিবার একযোগে পাকিস্তানের কোয়েটা, গোদার, মাসটুঙ, নুস্কি, দালবানদিন, পাঞ্জগুর-সহ বেশ কয়েকটি জেলায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদীরা। এই হামলার পরেই পাকিস্তানের সরকারকে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো প্রকাশ করে বালোচ লিবারেশন আর্মি। শেহবাজের সরকারের ধারনা, এই হামলার নেপথ্য়ে তাঁরাই। অবশ্য, আক্রমণ প্রতিরোধে শনিবার থেকেই অভিযানে নেমে পড়েছে পাকিস্তানি সেনা। খতম করেছে ৯২ জন সন্ত্রাসবাদীকে।
