AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NISAR satellite launch: ইসরো-নাসার যৌথ উদ্যোগে পাড়ি দিচ্ছে ‘প্রাণরক্ষাকারী স্যাটেলাইট’, ‘গর্বের দিন’ ভারতের

NISAR satellite launch: এই স্যাটেলাইটের আয়ু ৫ বছর। পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন, কার্বন নিঃসরণের পর্যবেক্ষণ করবে। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে গুরুত্বপূর্ণ ও নিখুঁত তথ্য ইসরো-কে পাঠাবে 'নিসার'।

NISAR satellite launch: ইসরো-নাসার যৌথ উদ্যোগে পাড়ি দিচ্ছে 'প্রাণরক্ষাকারী স্যাটেলাইট', 'গর্বের দিন' ভারতের
বুধ বিকেলে মহাকাশে পাড়ি দেবে নিসারImage Credit: ISRO
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 1:19 PM
Share

নয়াদিল্লি: ইতিহাসের দোরগোড়ায় ইসরো (ISRO)। ইসরো ও আমেরিকার ‘নাসা’-র যৌথ উদ্যোগে ঐতিহাসিক অভিযানের আর কয়েকঘণ্টা বাকি। বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে মহাকাশে উড়ে যাবে ‘নিসার’ স্যাটেলাইট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV-16 রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

ইসরো ও নাসার যৌথভাবে নির্মিত প্রথম আর্থ অবজারভেশন স্যাটেলাইট হল নিসার (নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার)। ‘নিসার’ ইতিহাসের সবচেয়ে দামি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। খরচ পড়েছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। নিসার-এ দুটি ভারী পে-লোড থাকছে। একটি ভারতের, অপরটি আমেরিকার।

এই স্যাটেলাইটের আয়ু ৫ বছর। পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন, কার্বন নিঃসরণের পর্যবেক্ষণ করবে। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে গুরুত্বপূর্ণ ও নিখুঁত তথ্য ইসরো-কে পাঠাবে ‘নিসার’। প্রাকৃতিক দুর্যোগের আগে কিংবা জলবায়ু পরিবর্তনের মতো জরুরি তথ্য আগাম হাতে পাবে ভারত।

ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ভবিষ্যতে ভারত-ই মহাকাশ অভিযানে নেতৃত্ব দেবে। ‘নিসার’ তারই একটা ধাপ। আজ ভারতের আরও একটা গর্বের দিন, বললেন ইসরো চেয়ারম্যান। ‘নিসার’-কে ‘প্রাণরক্ষাকারী স্যাটেলাইট’ বলেও উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে ১৯৭৫-এ ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের স্মৃতি মনে করিয়ে তিনি বলেন, “সেদিন রাশিয়ার সাহায্যে ভারত প্রথম স্যাটেলাইট ‘আর্যভট্ট’ পাঠায়। আজ ভারত নেতৃত্ব দিচ্ছে অভিযানের।”

Follow Us
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?