Indian Navy Mini Destroyer: বিশ্বজুড়ে যুদ্ধ আবহে গার্ডেনরিচ তৈরি করবে ‘মিনি ডেস্ট্রয়ার’, নৌসেনার ক্ষমতা কতটা বাড়বে জানেন?

Indian Navy: এই যুদ্ধজাহাজগুলো তৈরি করবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE), কলকাতা এবং গোয়া  শিপইয়ার্ড লিমিটেড (GSL)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডিজাইন ও নির্মিত এই প্ল্যাটফর্মগুলো ভারতের নৌ-শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Indian Navy Mini Destroyer: বিশ্বজুড়ে যুদ্ধ আবহে গার্ডেনরিচ তৈরি করবে মিনি ডেস্ট্রয়ার, নৌসেনার ক্ষমতা কতটা বাড়বে জানেন?
নেক্সট জেনারেশন কর্ভেট।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 25, 2026 | 12:01 PM

কলকাতা: যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। একের পর এক দেশের মধ্যে যুদ্ধ লেগেই রয়েছে। এই আবহে প্রতিরক্ষা খাত মজবুত করা কতটা জরুরি, তা বলার প্রয়োজন রাখে না। ইরান-আমেরিকা-ইজরায়েল যখন যুদ্ধে ব্যস্ত, সেই সময়ই ভারতীয় সেনার বড় সিদ্ধান্ত। শক্তি বাড়তে চলেছে নৌসেনার। ৩,০০০ টন “মিনি ডেস্ট্রয়ার”- নতুন কর্ভেটে সমুদ্র শক্তিতে বড় সাফল্য ভারতের।

ভারতীয় নৌবাহিনীর জন্য প্রায় ৪০,০০০ কোটি টাকায় ৮টি নেক্সট জেনারেশন কর্ভেট (Next-Generation Corvette) কেনার পরিকল্পনা এখন আরও স্পষ্ট আকার নিচ্ছে। এই জাহাজগুলো শুধু কর্ভেট নয়, কার্যত “মিনি ডেস্ট্রয়ার” লেভেলের সক্ষমতা নিয়ে আসছে।

এই যুদ্ধজাহাজগুলো তৈরি করবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE), কলকাতা এবং গোয়া  শিপইয়ার্ড লিমিটেড (GSL)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডিজাইন ও নির্মিত এই প্ল্যাটফর্মগুলো ভারতের নৌ-শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

প্রায় ৩,০০০ টন ডিসপ্লেসমেন্ট—যা অনেক দেশের ডেস্ট্রয়ারের সমান বা তার কাছাকাছি, এই কর্ভেটগুলিকে আরও শক্তিশালী করে তুলছে। এতে থাকবে ৮টি মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম, সঙ্গে AESA রাডার—যা সমুদ্র ও আকাশ উভয় ক্ষেত্রেই উচ্চমানের সুরক্ষা দেবে।

এর পাশাপাশি উচ্চমাত্রার অটোমেশন (automation) ব্যবহারের ফলে কম ক্রু বা কর্মী সদস্য দিয়েই এই জাহাজগুলো পরিচালনা করা সম্ভব হবে, যা আধুনিক নৌযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক। আবার এই কর্ভেটগুলি তৈরি হবে অ্যাডভান্সড স্টেলথ ডিজাইনে (Advanced stealth Design), এটিকে শত্রুর র‌্যাডার থেকে যুদ্ধজাহাজকে আরও কম দৃশ্যমান করবে।

সব মিলিয়ে, এই নতুন প্রজন্মের কর্ভেট শুধু সংখ্যা বাড়াবে না, বরং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধক্ষমতার গুণগত পরিবর্তন ঘটাবে।

Follow Us