AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway ticket: রেলযাত্রীদের জন্য বড় উপহার, আজ থেকেই বদলে যাচ্ছে টিকিট কাটার নিয়ম

Railway: সাধারণত স্টেশনগুলিতে গেলেই লম্বা লম্বা লাইন দেখা যায়। সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে ঘণ্টার পর ঘণ্টাও। এই পরিস্থিতিতে রেলের নয়া সিদ্ধান্ত কাজে লাগবে বহু মানুষের। 

Railway ticket: রেলযাত্রীদের জন্য বড় উপহার, আজ থেকেই বদলে যাচ্ছে টিকিট কাটার নিয়ম
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Apr 01, 2024 | 6:31 PM
Share

নয়ডা: ভারতে রেলযাত্রীর সংখ্যা অনেক বেশি। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনেও বহু মানুষ যাতায়াত করেন। সেই সব যাত্রীদের জন্য বিশেষ খবর। ১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম। যাত্রীদের আরও বেশি সুবিধা দেওয়ার জন্য চালু হল ট টিকিট কাটার নতুন নিয়ম। ইউপিআই পেমেন্টের মাধ্য়মে এবার থেকে টিকিট কাটা যাবে। ফলে যাত্রীদের টিকিট কাটতে আর কোনও অসুবিধা হবে না।

কিউ আর কোডের মাধ্যমেও টিকিট কাটা যাবে, ইউপিআই-এর মাধ্যমেও কাটা যাবে। ব্যবহার করা যাবে পেটিএম, গুগল পে, ফোন পে-র মতো মাধ্যমগুলি। যাঁরা দীর্ঘক্ষণ ধরে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটেন, সেই যাত্রীদের জন্য এটা অত্যন্ত স্বস্তির খবর। এই পদ্ধতিতে পকেটে নগদ টাকা না থাকলেও চলবে। থাকবে না খুচরো সংক্রান্ত কোনও সমস্যাও। পাশাপাশি টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা থাকবে বলেও মনে করছে রেল।

সাধারণত স্টেশনগুলিতে গেলেই লম্বা লম্বা লাইন দেখা যায়। সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে ঘণ্টার পর ঘণ্টাও। এই পরিস্থিতিতে রেলের নয়া সিদ্ধান্ত কাজে লাগবে বহু মানুষের।

উল্লেখ্য, সম্প্রতি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালেই দেশের রেল পথে চলবে প্রথম বুলেট ট্রেন। গুজরাটের সুরাটে চলবে সেই ট্রেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?