AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket Cancellation: কখন টিকিট বাতিল করলে কত টাকা পাবেন? জেনে নিন রিফান্ডের নতুন নিয়ম

Indian Railways: এখানে উল্লেখ্য, এর আগে চার ঘণ্টা বা তার কম সময়ে টিকিট বাতিল করলে সেই টাকা ফেরত দেওয়া হত না। কারণ, সংরক্ষিত যে আসনের তালিকা প্রস্তুত করা হয় তা ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগেই তৈরি করা হয়। আগে যাত্রীরা চার ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়া ফেরত পেতেন। সেটিকেই এবার আট ঘণ্টা করল রেল। 

Train Ticket Cancellation: কখন টিকিট বাতিল করলে কত টাকা পাবেন? জেনে নিন রিফান্ডের নতুন নিয়ম
ভারতীয় রেলImage Credit: Tim Graham/Getty Images
| Edited By: | Updated on: Mar 24, 2026 | 9:27 PM
Share

নয়া দিল্লি: যাত্রীদের সুবিধার জন্য যেমন বন্দে-ভারত, অমৃত ভারতের মতো সুপারফাস্ট ট্রেন আনা হচ্ছে। একই সঙ্গে উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এরই মধ্যে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন ছাড়ার আট ঘণ্টার কমে যদি কেউ টিকিট বাতিল করেন, তাহলে টাকা ফেরত পাওয়া যাবে না। অনেক যাত্রীই আছেন, যাত্রা শুরুর শেষ পর্যায়ে টিকিট বাতিল করেন। সেই প্রবণতা কমাতেই এমন নয়া সিদ্ধান্ত আনল রেল।

মঙ্গলবার অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রী পরিষেবা উন্নত করতে এবং রেল নেটওয়ার্কের আধুনিকরণের লক্ষ্যে একাধিক সংস্কারের ভাবনাচিন্তা চলছে। শীঘ্রই পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে।

নতুন কী কী নিয়ম আনল রেল?

  • ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে সর্বোচ্চ টাকা ফেরত পাবেন। তবে, ক্যান্সেলেসন চার্জ বা বাতিল-ফি কাটা হবে। বাদ বাকি টাকা যাত্রীরা পেয়ে যাবেন।
  • ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে যাত্রীরা ভাড়ার ২৫ শতাংশ কেটে বাদ বাকি ফেরত পাবেন।
  • ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে ফেরত টাকা পাবেন যাত্রীরা।

এখানে উল্লেখ্য, এর আগে চার ঘণ্টা বা তার কম সময়ে টিকিট বাতিল করলে সেই টাকা ফেরত দেওয়া হত না। কারণ, সংরক্ষিত যে আসনের তালিকা প্রস্তুত করা হয় তা ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগেই তৈরি করা হয়। আগে যাত্রীরা চার ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়া ফেরত পেতেন। সেটিকেই এবার আট ঘণ্টা করল রেল।

Follow Us