AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ChatGPT, Google Gemini ভুলে যান, কৃত্রিম বুদ্ধিমত্তায় এদের হারিয়ে দিচ্ছে ভারতের Sarvam AI

Artificial Intelligence: আত্মনির্ভর ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাতেও স্বনির্ভর হয়ে উঠছে। বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা সর্বম এআই (Sarvam AI) এখন কড়া টক্কর দিচ্ছে ওপেনএআই (OpenAI)-র চ্যাটজিপিটি (ChatGPT) ও গুগল জেমিনি (Google Gemini)-কে। বেশ কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি-কেও হারিয়ে দিচ্ছে ভারতীয় সর্বম।

ChatGPT, Google Gemini ভুলে যান, কৃত্রিম বুদ্ধিমত্তায় এদের হারিয়ে দিচ্ছে ভারতের Sarvam AI
সর্বম এআই।Image Credit: X
| Updated on: Feb 18, 2026 | 11:58 AM
Share

নয়া দিল্লি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যৎ। এ কথা এখন স্পষ্ট সবার কাছে। গোটা বিশ্ব জুড়েই যখন কৃত্রিম বুদ্ধিমত্তার ঢেউ বইছে, তখন ভারতই বা পিছিয়ে থাকে কেন? আত্মনির্ভর ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাতেও স্বনির্ভর হয়ে উঠছে। বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা সর্বম এআই (Sarvam AI) এখন কড়া টক্কর দিচ্ছে ওপেনএআই (OpenAI)-র চ্যাটজিপিটি (ChatGPT) ও গুগল জেমিনি (Google Gemini)-কে। এমনকী, বেশ কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি-কেও হারিয়ে দিচ্ছে ভারতীয় সর্বম।

সর্বম এআই (Sarvam AI)-র সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে সর্বম এআই মডেল ইংরেজিতে ডিজিটাইজেশনে দারুণ কাজ করছে।

সর্বম ভিশন- সর্বম ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল ভিজ্যুয়াল আন্ডারসট্যান্ডিং বিভিন্ন কাজ যেমন ছবির ক্যাপশন, সিন টেক্সট রেকগনিজশন, চার্ট ইন্টারপ্রিটেশনের কাজ করে।  ৮৪.৩ শতাংশ নির্ভুল প্রমাণিত হয়েছে। জেমিনি ৩ প্রো, ডিপসিক ওসিআর ২-র মতো মডেলকে টপকে গিয়েছে এই এআই মডেল। একইভাবে ওমনিডকবেঞ্চ ভি১.৫ (OmniDocBench v1.5) ৯৩.২৮ শতাংশ স্কোর করেছে। জটিল ফর্মুলা, লেআউট-ও সহজে সমাধান করে দিচ্ছে। ২২টি ভারতীয় ভাষা সাপোর্ট করে এতে।

বুলবুল ভি৩- সর্বমের আরেকটি বিশেষ মডেল হল বুলবুল ভি৩। এটি টেক্সট টু স্পিচ মডেল। এটি বিভিন্ন ভারতীয় ভাষায় প্রোডাকশনের জন্য তৈরি ভয়েস তৈরি করতে পারে। বর্তমানে ১১টি ভারতীয় ভাষায় ৩৫টি কণ্ঠ সাপোর্ট করে বুলবুল ভি৩-তে। শীঘ্রই এতে ২২টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে। এর শ্রোতা পারফরম্যান্স উচ্চমানের এবং ব্যবহারিক ক্ষেত্রে ভুল-ভ্রান্তিও কম।