AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কিন্তু বৃষ্টি নয় অন্য পূর্বাভাস দিল হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এর জেরে বৃষ্টি হবে কি না তা এখনও জানা যায়নি। তবে চলতি সপ্তাহে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

Weather Latest Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কিন্তু বৃষ্টি নয় অন্য পূর্বাভাস দিল হাওয়া অফিস
আবহাওয়ার নতুন কী পরিবর্তন?Image Credit: Sudipta Das/NurPhoto via Getty Images
| Updated on: Feb 18, 2026 | 11:40 AM
Share

সৌভিক সরকার ও কমলেশ চৌধুরীর রিপোর্ট

কলকাতা: পাকাপাকি ভাবে বিদায়ের পথে ঠান্ডার মরশুম। এতদিন দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছিল। সোয়েটার-মাফলারের প্রয়োজন ফুরিয়েছিল। কিন্তু রাতে ঠান্ডার একটা ভাব ছিল। তবে এবার রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। মূলত, পশ্চিমী ঝঞ্ঝার জন্যই উত্তরে হাওয়ার জোগানে পড়েছে কোপ। যার ফলে রোদের তেজে আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এর জেরে বৃষ্টি হবে কি না তা এখনও জানা যায়নি। তবে চলতি সপ্তাহে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি মত নিচে রয়েছে। তবে সেটাও ধীরে ধীরে কিছুটা বাড়বে। সপ্তাহের শেষের দিকে দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে। উপকুলের জেলা যেমন-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর পশ্চিমের জেলা যেমন-বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে।

সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং,জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।

সপ্তাহের শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি,মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮২ শতাংশ।