AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-China: অরুণাচল নিয়ে বেজিংকে কড়া বার্তা, চিনের দাবি করা ২৭ জায়গাকে মানচিত্রে চিহ্নিত করল ভারত

India-China LAC: স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি জারি করে বলা হয়েছে এর মাধ্যমে স্থানগুলির সঠিক পরিচিতি ও জনসচেতনতা নিশ্চিত হবে। অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে রাজ্যের ২৭টি জায়গাকে সরকারি ভাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। আর এই গ্রামগুলির প্রকৃত যে ভারতীয় নামও, তারও উল্লেখ করা হয়েছে।

India-China: অরুণাচল নিয়ে বেজিংকে কড়া বার্তা, চিনের দাবি করা ২৭ জায়গাকে মানচিত্রে চিহ্নিত করল ভারত
অরুণাচল প্রদেশ নিয়ন্ত্রণ রেখাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 6:34 PM
Share

নয়া দিল্লি: মানচিত্র বিতর্কে চিনকে জবাব দিল নয়া দিল্লি। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) সংলগ্ন ২৭টি জায়গাকে কাল্পনিক নাম দিয়ে নিজেদের বলে দাবি করেছিল চিন (India-China)। এবার চিনের (China) দাবি করা সেই জায়গাগুলিকেই মানচিত্রে চিহ্নিত করল ভারত। ওই ২৭টি জায়গা যে ভারতেরই অবিচ্ছেদ্য অংশ, তা স্পষ্ট করে দেওয়া হল ভারতের তরফে।

কী দাবি করেছিল চিন?

২০১৭ সাল থেকে দফায় দফায় কৌশল নেওয়া হয়েছে চিনের তরফে। অভিযোগ, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গ্রাম-গিরিপথ-হ্রদ দখলের ছক কষেছে চিন। বিভিন্ন সময় সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামকে নিজেদের বলে দাবি করেছে। এমনকী ওই গ্রামগুলিতে কাল্পনিক নামও বসাতে শুরু করে। এবার ভারত সরকারের তরফে সার্ভে অফ ইন্ডিয়া একটি মানচিত্র প্রকাশ করেছে। একইসঙ্গে জানানো হয়েছে, চিনের দাবি একেবারেই ভিত্তিহীণ।

সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে কী রয়েছে?

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এমন কিছু গ্রাম রয়েছে, যা ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময় দখল করেছিল বেজিং। পরবর্তী ক্ষেত্রে সেই গ্রামকে নিজেদের দখলে নিয়ে আসে। সেইসব জায়গুলি ম্যাপে চিহ্নিত করে শুধু চিন নয়, আন্তর্জাতিক মহলকে বিশেষ বার্তা দিতে চাইল ভারত সরকার। এমনটাই মত কূটনৈতিক মহলের।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি জারি করে বলা হয়েছে এর মাধ্যমে স্থানগুলির সঠিক পরিচিতি ও জনসচেতনতা নিশ্চিত হবে। অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে রাজ্যের ২৭টি জায়গাকে সরকারি ভাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। আর এই গ্রামগুলির প্রকৃত যে ভারতীয় নামও, তারও উল্লেখ করা হয়েছে।

মোট ২৭টি তালিকায় রয়েছে স্থলভাগ, গিরিপথ, হ্রদ এবং স্মৃতিসৌধ-সহ একাধিক স্থান। কোন কোন নাম রয়েছে তালিকায়, দেখে নিন একনজরে

লঙ্গজু — স্থলভাগ মজা — স্থলভাগ বিসা — স্থলভাগ জ়ো লা — গিরিপথ রিজ়া লা — গিরিপথ পুকুর লা — গিরিপথ থাগ লা — গিরিপথ শম্ভো সরোবর — হ্রদ বড় কুণ্ডুন — স্থলভাগ ছোট কুণ্ডুন — স্থলভাগ ধান বাড়ি — স্থলভাগ প্রিতনগর — স্থলভাগ বুদ্ধমন্দির — স্থলভাগ জয়রামপুর — স্থলভাগ টেরিটনগর — স্থলভাগ রামনগর — স্থলভাগ জসওয়ান্ত গড় — স্থলভাগ সাগর — স্থলভাগ পদ্ম — স্থলভাগ জ্যোতিনগর — স্থলভাগ বৈশাখি — স্থলভাগ শের-ই-থাপা মেমোরিয়াল — স্মৃতিসৌধ ছোটা রূপক — স্থলভাগ বড় রূপক — স্থলভাগ শিবাজী নগর — স্থলভাগ সুনপুরা — স্থলভাগ কমলাঙ্গ নগর — স্থলভাগ

Follow Us