AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Navy: আরব সাগরে আরও এক সাফল্য ভারতীয় রণতরীর, অপহৃত ভেসেল-সহ ইরান ও পাক নাগরিকদের উদ্ধার

INS: গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে জলদস্যুরা। সেই জলদস্যুদের মোকাবিলায় আরব সাগরে রণতরী পাঠিয়েছে ভারত। তারপর গত ২৪ জানুয়ারি ও ৩০ জানুয়ারি ভারতীয় রণতরীর সহায়তায় উদ্ধার হয়েছে তিনটি পণ্যবাহী জাহাজ ও ভেসেল। এবার আরও এক সাফল্য পেল।

Indian Navy: আরব সাগরে আরও এক সাফল্য ভারতীয় রণতরীর, অপহৃত ভেসেল-সহ ইরান ও পাক নাগরিকদের উদ্ধার
ভারতীয় রণতরী।Image Credit: twitter
| Updated on: Feb 02, 2024 | 9:54 PM
Share

কোচি: আরব সাগরে আরও এক সাফল্য পেল ভারতীয় যুদ্ধজাহাজ। জলদস্যুদের হামলা প্রতিহত করে আরও একটি জাহাজকে রক্ষা করল ভারতীয় নৌবাহিনী। এবার ইরানের পতাকাধারী একটি ভেসেল-সহ ইরান ও পাক নাগরিকদের জলদস্যুদের হাত থেকে রক্ষা করল ভারতীয় নৌজাহাজ আইএনএস শারদা। খবরটি নিশ্চিত করে ভারতীয় নৌবাহিনীর তরফে টুইট করা হয়েছে।

কোচি ডিফেন্স পিআরও-র তরফে জানানো হয়েছে, গত ৩১ জানুয়ারি সোমালিয়ার পূর্ব উপকূলে ইরানের পতাকাধারী এফভি ওমারি নামে মাছ ধরার একটি ভেসেল অপহরণ করে জলদস্যুরা। শুক্রবার ভোরে সেই ভেসেলটি উদ্ধার করতে যায় আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস শারদা। অবশেষে এদিন সন্ধ্যায় ইরানিয়ান ভেসেলটি উদ্ধার করে আইএনএস শারদা। ওই ভেসেলের ক্রু সদস্য ছিলেন ১১ জন ইরানের নাগরিক ও ৮ জন পাক নাগরিক। তাঁদের সকলকেই উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল জানিয়েছেন।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে জলদস্যুরা। সেই জলদস্যুদের মোকাবিলায় আরব সাগরে রণতরী পাঠিয়েছে ভারত। তারপর গত ২৪ জানুয়ারি ও ৩০ জানুয়ারি ভারতীয় রণতরীর সহায়তায় উদ্ধার হয়েছে তিনটি পণ্যবাহী জাহাজ ও ভেসেল। প্রথমদিন লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা ‘এমভি লিলা নরফো’ নামক পণ্যবাহী জাহাজটি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ। এরপর এমভি ইমান ও এআই নইমি নামে আরও দুটি ভেসেল উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ৩৬ ঘণ্টার মধ্যেই এই দুটি ভেসেল উদ্ধার করে আইএনএল সুমিত্রা। দুটি ভেসেলের ১১ জন পাক নাগরিক-সহ ১৮ জন জন ক্রু সদস্যকেও উদ্ধার করা হয়।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো