AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ট্রেনে বাজে খাবার খেতে হবে না, সিটে এসে গরমাগরম খাবার দিয়ে যাবে, বড় সিদ্ধান্ত রেলের

e-Pantry Service: ই-প্যান্ট্রি হল ডিজিটাল ফুড বুকিং সিস্টেম। আইআরসিটিসি-র টিকিটিং সিস্টেমের সঙ্গেই এই পরিষেবা পাওয়া যায়। যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় তারা অনলাইনে নিজেদের মিল বা খাবারও বুক করে নিতে পারবেন। যাত্রীরা এতে উচ্চ মানের খাবার ও রেল নীরের পানীয় জল পাওয়া যাবে।

Indian Railways: ট্রেনে বাজে খাবার খেতে হবে না, সিটে এসে গরমাগরম খাবার দিয়ে যাবে, বড় সিদ্ধান্ত রেলের
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Feb 21, 2026 | 9:36 PM
Share

নয়া দিল্লি: রেলযাত্রীদের জন্য সুখবর। নতুন পরিষেবা চালু করল আইআরসিটিসি। এবার থেকে আর ট্রেনে খাবার নিয়ে কোনও সমস্যা থাকবে না। ট্রেনে বেশি দামের খাবারও কিনতে হবে না, নিম্ন মানের খাবারও খেতে হবে না। এবার থেকে যাত্রীরা চাইলেই ই-প্য়ান্ট্রি সার্ভিস থেকে পছন্দসই খাবার অর্ডার করতে পারবেন।

ট্রেনে যাত্রীদের জন্য আইআরসিটিসি এনেছে ই-প্যান্ট্রি পরিষেবা। মেইল ও এক্সপ্রেস ট্রেনে এই পরিষেবা পাওয়া যাবে। যাত্রীদের দাবি মেনেই এই নতুন পরিষেবা চালু করা হয়েছে। খাবার ও পানীয় নিয়ে কোনও সমস্যা হবে না।

আগে এই পরিষেবা হাতে গোনা কিছু প্রিমিয়াম ট্রেনে পাওয়া যেত। প্রথমে ২৫টি ট্রেনে এই পরিষেবা পাওয়া যেত। যাত্রীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েই এবার রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেনেও ই-প্যান্ট্রি পরিষেবা চালু করা হবে।

ই-প্যান্ট্রি পরিষেবা-

ই-প্যান্ট্রি হল ডিজিটাল ফুড বুকিং সিস্টেম। আইআরসিটিসি-র টিকিটিং সিস্টেমের সঙ্গেই এই পরিষেবা পাওয়া যায়। যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় তারা অনলাইনে নিজেদের মিল বা খাবারও বুক করে নিতে পারবেন। যাত্রীরা এতে উচ্চ মানের খাবার ও রেল নীরের পানীয় জল পাওয়া যাবে। টিকিট কাটার পরও এই পরিষেবা পাওয়া যাবে। শুধু কনফার্ম টিকিটই নয়, আরএসি টিকিটের যাত্রীরাও এই পরিষেবা পাবেন।

ইতিমধ্যেই বিবেক এক্সপ্রেসে পাইলট প্রজেক্ট হিসাবে ই-প্যান্ট্রি পরিষেবা চালু করা হয়েছে। এটি দেশের সবথেকে দীর্ঘ রুটে ট্রেন। যদি এই প্রকল্প সফল হয়, তাবলে আরও ট্রেনে এই পরিষেবা পাওয়া যাবে।

কীভাবে অনলাইনে খাবার বুক করবেন?

  • প্রথমে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-এ যেতে হবে।
  • সেখানে টিকিট বুকিংয়ের সময় ই-প্য়ান্ট্রি অপশন বেছে নিতে পারবেন।
  • এছাড়া বুকড টিকিট হিস্ট্রি থেকেও ই-প্যান্ট্রি অপশন সিলেক্ট করতে পারবেন।

খাবার বুক করলে, সরাসরি রেলের অথারাইজড প্য়ান্ট্রি স্টাফ আপনার সিটে এসে খাবার দিয়ে যাবে। গোটা প্রক্রিয়াটিই ডিজিটাল ও স্বচ্ছ হওয়ায়, পেমেন্ট বা ডেলিভারি নিয়ে কোনও ভুল-ভ্রান্তির সম্ভাবনা কম।