AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sharad Pawar NCP: রঙ পাল্টে ফেলছেন শরদ পওয়ারও? আসন পুনর্বিন্যাস বিলে সরকারকেই সমর্থন করতে পারে NCP

Parliament Monsoon Update: লোকসভা ও রাজ্য বিধানসভার আসন দ্বিগুণ করতেই ১৩১ তম সংবিধান সংশোধনী বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। এই বিলে কেন্দ্র পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বিলটি পাশ করানো যায়নি। সূত্রের খবর, ফের একবার ওই বিলে সংশোধন করে নতুন করে বিল পেশ করা হতে পারে। 

Sharad Pawar NCP: রঙ পাল্টে ফেলছেন শরদ পওয়ারও? আসন পুনর্বিন্যাস বিলে সরকারকেই সমর্থন করতে পারে NCP
বিরোধীদের সঙ্গে থাকবেন না শরদ পওয়ার?Image Credit: PTI
| Updated on: Jul 15, 2026 | 1:52 PM
Share

মুম্বই: শাসক-বিরোধীর সব হিসাব গোলমাল। এবার শিবির বদলাচ্ছে শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপি(NCP)-ও? সূত্রের খবর, শরদ পওয়ারের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি ডিলিমিটেশন (Delimitation) বা আসন পুনর্বিন্যাসের বিলে সরকার পক্ষকে সমর্থন জানাতে পারে। তবে কি এনসিপি-ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র শরিক হয়ে যাচ্ছে?

জল্পনা শোনা যাচ্ছে, আসন্ন বাদল অধিবেশনে বিরোধীদের অবস্থান থেকে সরে এসে সরকারের আনা আসন পুনর্বিন্যাসের বিলে সমর্থন করতে পারে শরদ পওয়ারের এনসিপি। মহিলা সংরক্ষণ বিলেও সরকারকেই সমর্থন করতে পারে এনসিপি। তবে দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে এই জল্পনাকে “চায়ের কাপে বিতর্ক” বলেই উল্লেখ করেন।

এ দিন শরদ পওয়ার, জয়ন্ত পাটিল সহ এনসিপি (এসপি)-র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক বৈঠক করেন সুপ্রিয়া সুলে। তিনি সাফ জানান যে এই প্রস্তাবিত বিল নিয়ে দল নিজেদের অবস্থান সম্পর্কে জানাননি। পার্টি এখনও বিল-টাই দেখেনি। বিল হাতে পেলে, ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের মতামত জানাবেন বলেই জানান সুপ্রিয়া।

তিনি বলেন, “যদি সরকার সমস্ত রাজ্যে ৫০ শতাংশ করে আসন বাড়ায় এবং এই প্রস্তাব কার্যকরের স্পষ্ট রূপরেখা থাকে, তাহলে আমরা সমর্থন করব।”

গতকালই সূত্র মারফত জানা গিয়েছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে দেখা করেছেন এনসিপির দুই শিবিরের শীর্ষ নেতারাই। তারপরই ফের একবার জল্পনা শুরু হয় যে তাহলে কি আবার দুই এনসিপি এক হয়ে যাচ্ছে? এবার সকলে এনডিএ জোটকেই সমর্থন করবে।

লোকসভা ও রাজ্য বিধানসভার আসন দ্বিগুণ করতেই ১৩১ তম সংবিধান সংশোধনী বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। এই বিলে কেন্দ্র পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বিলটি পাশ করানো যায়নি। সূত্রের খবর, ফের একবার ওই বিলে সংশোধন করে নতুন করে বিল পেশ করা হতে পারে।

মঙ্গলবারই প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম দাবি করেন যে কেন্দ্র এই বিল পাশ করাতে শরদ পওয়ারের এনসিপি ও ডিএমকে-র সমর্থন জোগাড়ের চেষ্টা করছে। তাদের এই বিল সমর্থন করতে বারণ করেন তিনি।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন