AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Isha Yoga Centre: উচ্চারিত হল হিন্দু-বৌদ্ধ মন্ত্র, সর্বধর্ম সমন্বয়ে পালিত ধ্যানলিঙ্গের প্রতিষ্ঠা দিবস

Isha Yoga Centre: সোমবার সকাল ৬টায় ধ্যানলিঙ্গে ওম নমহ শিবায় মন্ত্র উচ্চারণে শুরু হয় অনুষ্ঠান। মন্ত্র পাঠ করেন ইশা ব্রহ্মচারী ও ইশা ব্রহ্মচারিনীরা। এরপর আদি শঙ্করাচার্যের তৈরি করা 'নির্বাণ শকতম' পাঠ করা হয়।

Isha Yoga Centre: উচ্চারিত হল হিন্দু-বৌদ্ধ মন্ত্র, সর্বধর্ম সমন্বয়ে পালিত ধ্যানলিঙ্গের প্রতিষ্ঠা দিবস
ইশা যোগা সেন্টারImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 25, 2024 | 6:15 PM
Share

কোয়েম্বাটুর: ইশা যোগা সেন্টারে আয়োজিত হল ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি। ২৪ জুন, সোমবার মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সর্বধর্ম সমন্বয়ের ছবিও দেখা যায় এদিন। উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম ধর্মের প্রতিনিধিরা।

ধ্যানলিঙ্গ হল মূলত ধ্যান করার একটি জায়গা, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই যেতে পারেন। সেখানে গিয়ে প্রার্থনা করতে পারেন নিজের মতো। মনে করা হয়, এই ধ্যানলিঙ্গে প্রার্থনা করলে এক অন্য শক্তি অনুভূত হয়।

সোমবার সকাল ৬টায় ধ্যানলিঙ্গে ওম নমহ শিবায় মন্ত্র উচ্চারণে শুরু হয় অনুষ্ঠান। মন্ত্র পাঠ করেন ইশা ব্রহ্মচারী ও ইশা ব্রহ্মচারিনীরা। এরপর আদি শঙ্করাচার্যের তৈরি করা ‘নির্বাণ শকতম’ পাঠ করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় মায়িলাই সদগুরুনাথম। বৌদ্ধ সন্ন্যাসীরাও মন্ত্রপাঠ করেন। উপস্থিত ছিলেন ‘সেরা মে’ মনাস্টারির প্রতিনিধিরা। কোয়েম্বাটুরের এফএসপিএম সিস্টাররা উচ্চারণ করেন খ্রিস্টান হাইমস। এছাড়া চিদাম্বরম মন্দিরের প্রতিনিধিরা পাঠ করেন রুদ্র-সামক বেদ।

গানের মাধ্যমে ‘নাদ আরাধনা’ উপস্থাপনা করা হয়। ইশা সংস্কৃতির তরফে সংস্কৃত মন্ত্র ও গুরুদোয়ারা সিং সভার তরফে গুরুবাণী পাঠ করা হয়। বিশেষ অতিথি ইসলামের গানও গান এদিন। আশ্রমের আবাসিকরা সুফি গান করেন ও গুরু পূজা করেন। উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৪ জুন ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন সদগুরু।

Follow Us
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি